সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিন ছুটি নির্ধারিত রয়েছে। এরপরও এবার আরও বাড়তে পারে ছুটি। একটানা ১০ দিনের ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।
ইতিমধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার, ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সরকারি নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিন ছুটি নির্ধারিত রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানো হলে ২৪ ও ২৫ মার্চও ছুটি দেয়া হতে পারে। এর সঙ্গে ২৬ মার্চ এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে আসবে।
পতাকানিউজ/আরবি

