আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে ৫টি সিনেমা। এসব সিনেমা ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে। সিনেমাগুলো হলো— ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’ ও ‘রাক্ষস।
সোমবার, ১৬ মার্চ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন।
চলচ্চিত্র সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিনেমাগুলোকে সার্টিফিকেশন দেয়া হয়েছে। ফলে এখন প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি শুরু করতে আর কোনো বাধা নেই।
এদিকে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। তার সঙ্গে রয়েছেন ফারিন ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’— এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরীফুল রাজ।
রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’— এ অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত।
অপরদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’— এ অভিনয় করেছেন আফয়ান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনয় করেছেন।
এছাড়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’— এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়।
পতাকানিউজ/আরবি

