বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম হয়ে যাওয়া মানুষদের পরিবারের অপেক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায়। তিনি বলেন, বহু সন্তান আজও অপেক্ষায় আছে—হারিয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায় কড়া নাড়াবেন, বহু মা এখনো আশায় আছেন তাঁদের সন্তান আবার ‘মা’ বলে ডাকবেন।
শনিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপির পরিবার’-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় গুম, খুন ও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার পরিবারগুলোর কষ্টের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এই যন্ত্রণা এত গভীর যে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাওয়া কঠিন।

