পতাকা নিউজ
সোমবার ১৩ জুলাই ২০২৬
HSC

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি মোকাবিলা

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: একই সুরে ট্রাম্প ও পুতিন, শান্তি ব্যর্থতার দায় কি ইউরোপের?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

একই সুরে ট্রাম্প ও পুতিন, শান্তি ব্যর্থতার দায় কি ইউরোপের?

পতাকা প্রহরী
শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Trump putin
সংগৃহীত ছবি

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের তিন সপ্তাহ পার হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। বরং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতারা এখন একসুরে ইউরোপকে দায়ী করছেন শান্তি প্রক্রিয়ার স্থবিরতার জন্য। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের কৌশল ও কূটনৈতিক চাপের টানাপোড়েনের মধ্যে এই অবস্থান আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে বলেন, যুদ্ধ থামাতে ইউরোপকেই আরও দায়িত্ব নিতে হবে। অথচ এখন পর্যন্ত সীমিত অগ্রগতি হয়েছে মূলত ইউরোপের কূটনৈতিক উদ্যোগেই, যেখানে তাঁরা যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

এর আগের দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, তিনি শিগগিরই আবার পুতিনের সঙ্গে কথা বলবেন। তবে রাশিয়া যদি বারবার নির্ধারিত সময়সীমা অমান্য করে শান্তি উদ্যোগে অগ্রসর না হয়, তবে তিনি কড়া পদক্ষেপ নেবেন কি না—সে ব্যাপারে সরাসরি কিছু বলেননি। তাঁর ভাষায়, ‘যদি আমরা খুশি হই, ভালো। খুশি না হলে, তখন কিছু একটা ঘটতে দেখবেন।’

বৃহস্পতিবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেন। আলোচনায় অর্থনৈতিক চাপ বাড়ানো ও রাশিয়ার যুদ্ধ অর্থায়ন ঠেকানো নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের পর হোয়াইট হাউসের বার্তায় ইউরোপকেই বেশি দায়ী করা হয়।

বৃষ্টি হলেই ডুবছে পাবনা শহর, জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী
দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন
চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫
jlnski

হোয়াইট হাউস জানায়, ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইউরোপকে অবিলম্বে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। শুধু গত এক বছরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনেছে ১.১ বিলিয়ন ইউরো মূল্যে। পাশাপাশি ইউরোপকে চীনের ওপরও অর্থনৈতিক চাপ বাড়াতে বলেছেন ট্রাম্প, কারণ চীন রাশিয়ার যুদ্ধ অর্থায়নে ভূমিকা রাখছে।

ট্রাম্পের বক্তব্য আংশিকভাবে যৌক্তিক হলেও বিশ্লেষকদের মতে, তাঁর অবস্থান অনেকাংশে সাংঘর্ষিক। তিনি ইউরোপকে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বললেও নিজে বেইজিংয়ের ওপর সরাসরি নিষেধাজ্ঞা দিতে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় আছে, যেখানে ট্রাম্পের শুল্কযুদ্ধ জটিলতা তৈরি করেছে। তাই তিনি এমন কিছু করতে চাইছেন না যা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।

ভারতের ক্ষেত্রেও ট্রাম্পের অবস্থান বিতর্কিত। রাশিয়ার তেল আমদানি বন্ধ না করায় তিনি ভারতের রপ্তানির ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন। এতে দীর্ঘদিনের কূটনৈতিক ভারসাম্য ভেঙে চীনকে ভারতের কাছাকাছি আসার সুযোগ দিয়েছে। এর প্রমাণ মিলেছে এই সপ্তাহেই, যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আন্তরিকভাবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান। এদিকে মোদিকেও দেখা গেছে পুতিনের গাড়িতে ঘুরতে, যা তিন সপ্তাহ আগের ট্রাম্প-পুতিন বৈঠকের স্মৃতি উসকে দিয়েছে।

modi ji

রাশিয়ার তেল কেনা বন্ধে ইউরোপের ওপর ট্রাম্পের চাপ হয়তো চূড়ান্ত ফল দেবে না। কারণ ইউরোপ ইতোমধ্যেই রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে পদক্ষেপ নিয়েছে। যুদ্ধ শুরুর আগে ইউরোপের সবচেয়ে বড় তেল সরবরাহকারী ছিল রাশিয়া। এখন সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল ও শোধিত তেল আমদানি নিষিদ্ধ করেছে ইইউ। ২০২১ সালের প্রথম প্রান্তিকে ইউরোপে রাশিয়ান তেল আমদানি ছিল ১৬.৪ বিলিয়ন ডলার; ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তা নেমে এসেছে মাত্র ১.৭২ বিলিয়ন ডলারে।

এদিকে রাশিয়া ন্যাটো মিত্রদের মধ্যে বিভক্তি তৈরি করার চেষ্টা জোরদার করেছে। চীন সফরে গিয়ে পুতিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে পাশে নিয়ে বলেন, ইউরোপ ‘অযথা আতঙ্ক ছড়াচ্ছে’। তাঁর দাবি, রাশিয়ার ইউরোপ আক্রমণের কোনো ইচ্ছাই নেই। অথচ বাস্তবে রাশিয়া ২০১৪ ও ২০২২ সালে ইউক্রেনে হামলা চালিয়েছিল।

আলাস্কার বৈঠকেও পুতিন ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইউরোপকে হুঁশিয়ার করেছিলেন যেন তারা কূটনৈতিক উদ্যোগে ‘বাধা না দেয়’।

এ সপ্তাহে ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, রবিবার বুলগেরিয়ায় অবতরণের সময় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লায়েনের বিমানের জিপিএস সিগন্যাল বিঘ্নিত করা হয় এবং এর জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে। মস্কো অবশ্য এটিকে ‘ভুয়া’ ও ইউরোপের ‘ভীতি’ বলে উড়িয়ে দিয়েছে।

আরেকটি বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের চিন্তাধারা রাশিয়ার কাছে ‘অগ্রহণযোগ্য’। এটি ইউরোপীয়দের নিরাপত্তা বাহিনী পাঠানোর প্রস্তাব নস্যাৎ করার আরেকটি প্রচেষ্টা।

পুতিন-জেলেনস্কির বৈঠক হওয়ার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। হোয়াইট হাউস আগে আশা প্রকাশ করেছিল, দুই সপ্তাহের মধ্যে এ বৈঠক হতে পারে। পুতিন অবশ্য মস্কোয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন, কিন্তু জেলেনস্কির পক্ষে তা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, এটি আরেকটি অজুহাত মাত্র।

jlnski putin

প্রথমদিকে ট্রাম্প নিজেকে আলোচনার তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। পরে তিনি আবার রাশিয়ার অবস্থানকেই সমর্থন করছেন, যেখানে দুই নেতার একান্ত বৈঠকের কথা বলা হচ্ছে। ইউক্রেনের মিত্ররা আশঙ্কা করছে, এতে পুতিন এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যা দিয়ে তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন যে আলোচনায় বাধা দিয়েছেন জেলেনস্কিই।

তবুও বৃহস্পতিবার একটুখানি অগ্রগতি হয়েছে। ট্রাম্প, জেলেনস্কি ও ইউক্রেন মিত্রদের মধ্যে আলোচনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ২৬টি দেশ যুদ্ধবিরতির পর ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অঙ্গীকার করেছে।

ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে তিনটি দিক গুরুত্বপূর্ণ—ইউক্রেন সেনাবাহিনীকে শক্তিশালী করা, ইউরোপীয় সেনা মোতায়েন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা। মার্কিন প্রশাসনও শর্তসাপেক্ষে এই নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখার আগ্রহ দেখিয়েছে।

তবুও সপ্তাহজুড়ে শান্তি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ফলে ট্রাম্পের হতাশা বাড়ছে, তবে বড় কোনো সমাধান তিনি এখনো তুলে ধরতে পারেননি।

পতাকানিউজ/এনটি

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৫৮ জন
পরের লেখা HandCuff 2 সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
Ad imageAd image
আরও পড়ুন
Rail Parjatak Express

৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

Fatah Combat

উগ্রবাদী ফাতাহ কমব্যাটের ৭ সদস্য ফের রিমান্ডে

Dudok 1

দুদকের মামলা : বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মচারীর ৮ বছরের সাজা

Lal Chand Sohag

সোহাগ হত্যা মামলায় ২১ আসামির বিচার শুরু

dudok

দুদকের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা জেলে

সর্বশেষ
প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিকে বৃত্তির ফলাফলে এগিয়ে মেয়েরা

Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর, মৃত্যু বেড়ে ৭৫৮

PM Zoom Meeting

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

Feini Argentina 1

বৃষ্টি উপেক্ষা করে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

Harmuj Pranali

হরমুজ প্রণালি বন্ধ, ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?