পতাকা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: একজন আহমদ গিয়াসের গল্প, দেশের হাজারো সাংবাদিকের বাস্তবতা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

একজন আহমদ গিয়াসের গল্প, দেশের হাজারো সাংবাদিকের বাস্তবতা

এম জাহেদ চৌধুরী
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
একজন আহমদ গিয়াসের গল্প
সাংবাদিক আহমদ গিয়াস।

সাংবাদিক আহমদ গিয়াসের জীবনসংগ্রাম ছিল মফস্বল সাংবাদিকতার বাস্তবতারই একটি প্রতিচ্ছবি। পেশাগত নিষ্ঠা ও সততা নিয়ে কাজ করেও একজন সাংবাদিককে জীবন-জীবিকার জন্য কতটা সংগ্রাম করতে হয়, তার কর্মজীবন সেই প্রশ্ন সামনে নিয়ে আসে।

সাংবাদিক আহমদ গিয়াস আজ আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিকতা জীবনে প্রবেশের পর থেকেই জীবন-জীবিকা ও পেশাগত নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন আহমদ গিয়াস। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। নিজের সমস্যা কিংবা অভাব-অনটনের কথাও প্রকাশ করতেন না। তার এই জীবনসংগ্রাম কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার।

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

দৈনিক চকোরী পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন পরম আদরে তাকে আমার হাতে তুলে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, আহমদ গিয়াসকে একজন দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলা, যাতে তার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দৈনিক চকোরীকে পাঠকপ্রিয়তার শীর্ষে নেওয়া যায়।

আমার সান্নিধ্যে আসার পর বুঝতে পারি, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তার মধ্যে সৃষ্টিকর্তাপ্রদত্ত জ্ঞান ও মেধারও অসাধারণ সমন্বয় রয়েছে। কোনো বিষয়ে একবার বুঝিয়ে দিলে একই ধরনের সংবাদ বা ফিচার সহজেই তৈরি করতে পারতেন। শুধু তা-ই নয়, নিজের মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে লেখায় নতুনত্ব আনার দক্ষতাও ছিল তার। তখনই বুঝেছিলাম, আহমদ গিয়াস অনেক দূর এগিয়ে যাবেন।

চকরিয়া থেকে কক্সবাজারে গিয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি আরও বিস্তৃত হয়। গবেষণাধর্মী লেখার মাধ্যমে তিনি নিজের পরিচিতি ও সুনাম ছড়িয়ে দিতে থাকেন। সাংবাদিকতা ও লেখালেখিতে তার দক্ষতা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। তার মধ্যে যে সম্ভাবনা দেখেছিলাম, কাজের মধ্য দিয়ে তিনি তার প্রমাণও দিয়েছেন।

কিন্তু আমাদের দেশের গণমাধ্যমে মফস্বল সাংবাদিকদের যথাযথ মূল্যায়নের বিষয়টি বরাবরই প্রশ্নবিদ্ধ। অনেক ক্ষেত্রে তাদের শ্রম ও যোগ্যতা অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হয় না। পেশাগত দায়িত্ব পালনের পরও জীবিকা নির্বাহের নিশ্চয়তা থাকে না। আহমদ গিয়াসকেও এই বাস্তবতার সঙ্গে লড়াই করতে হয়েছে। পেশাগত সততা ও নৈতিকতা বজায় রেখে কাজ করলেও মফস্বল সাংবাদিকতায় জীবিকা নির্বাহের সংকট যে কতটা কঠিন, তার জীবনসংগ্রাম তা সামনে নিয়ে এসেছে।

তার এই সংগ্রাম থেকে মফস্বল সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। ব্যক্তিগত সততা ও পেশাগত নিষ্ঠা অবশ্যই জরুরি; কিন্তু একই সঙ্গে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও অপরিহার্য। একজন সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকা নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তায় থাকতে হলে সেই সংকটের সমাধান ব্যক্তিগত প্রচেষ্টায় সম্ভব নয়। প্রয়োজন প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও সম্মিলিত আন্দোলন।

Mahi Add for Potaka

আহমদ গিয়াসের জীবন ও পেশাগত অভিজ্ঞতা আমাদের আবারও মনে করিয়ে দেয়, মফস্বল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। নিয়োগনীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উত্থাপিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসব দাবি আদায়ে সাংবাদিকদের সংগঠিত হতে হবে এবং সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।

আহমদ গিয়াসের জীবদ্দশায় তার খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে তেমন আগ্রহ দেখা যায়নি। অথচ মৃত্যুর পর ঝুপড়ি ঘরের সামনে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে আলোচনা শুরু হয়। জীবদ্দশায় একজন সাংবাদিকের সংগ্রাম, অভাব-অনটন ও বাস্তবতার খোঁজ নেওয়ার চেয়ে মৃত্যুর পর তার ছবি নিয়ে আলোচনা কতটা অর্থবহ, সেই প্রশ্নও সামনে আসে। একজন সাংবাদিকের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে তার জীবদ্দশায়ও পাশে দাঁড়ানো এবং তার ন্যায্য অধিকার ও জীবিকার নিশ্চয়তা নিয়ে ভাবা জরুরি।

শুধু আহমদ গিয়াসের মৃত্যুতে শোক প্রকাশ কিংবা তার কর্মজীবনের প্রশংসা করলেই দায়িত্ব শেষ হবে না। তার মতো সাংবাদিকেরা যে বাস্তবতার মধ্য দিয়ে পেশাগত জীবন পার করেন, সেই বাস্তবতা পরিবর্তনের উদ্যোগ নেওয়াই হবে তাদের প্রতি যথাযথ সম্মান। মফস্বল সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও জীবিকার নিশ্চয়তা প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

আহমদ গিয়াসের চলে যাওয়া আমার জন্য ব্যক্তিগত বেদনার। একই সঙ্গে তার জীবনসংগ্রাম দেশের মফস্বল সাংবাদিকতার বিদ্যমান সংকটের কথাও মনে করিয়ে দেয়। একজন আহমদ গিয়াসের গল্প তাই শুধু একজন সাংবাদিকের জীবনসংগ্রামের গল্প নয়; এটি দেশের হাজারো সাংবাদিকের বাস্তবতা।

মহান আল্লাহতায়ালা মরহুম সাংবাদিক আহমদ গিয়াসকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন। আমিন।

লেখক : এম জাহেদ চৌধুরী, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বিষয় :আহমদ গিয়াসগল্পসাংবাদিক
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা শাকিব খানের নায়িকা হওয়ার গুঞ্জন শাকিব খানের নায়িকা হওয়ার গুঞ্জন, কে এই পাকিস্তানি অভিনেত্রী?
পরের লেখা তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
Ad imageAd image
আরও পড়ুন
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ, ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

সর্বশেষ
সিলেটে জয়ের দেখা পেল না কেউ

সিলেটে জয়ের দেখা পেল না কেউ, সিরিজ ক্যারিবীয়দের

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?