পতাকা নিউজ
বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
ডিএসই ও সিএসই

ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

ec

আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ, কাল প্রচারণা শুরু

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: একজন জুলাইযোদ্ধা কেন এতো মামলা-প্যাঁচে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

একজন জুলাইযোদ্ধা কেন এতো মামলা-প্যাঁচে

archive1
শনিবার ২৩ আগস্ট ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Judda 1

সম্পাদকের টোকা :

সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ ২৪ বছরের যুবক। চট্টগ্রামের ছেলে। মাথা ও মুখে অনেকগুলো ক্ষত নিয়ে ঘুরে বেড়ান। একটা চোখও নষ্ট তার।

কীভাবে এমন হলো? এমদাদ নিজের মুখে বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনে তিনি চোখে, মাথায় ও মুখে গুলিবিদ্ধ হন। দীর্ঘ চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলেও একটি চোখ তার চিরতরে নষ্ট হয়ে যায়।’

অনেকের মতো এই এমদাদও সরকারিভাবে ‘গুরুতর আহত জুলাইযোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। চিকিৎসার সময় কিছু সরকারি সহায়তাও পেয়েছেন। কিন্তু সমস্যা বেধেছে মামলা নিয়ে। আর এই সমস্যা তার আহত হওয়ার মতোই গুরুতর।

এমদাদ আহতের ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী এমদাদ নিজেই, যা করা হয়েছে চট্টগ্রামে। আরেকটি মামলা হয়েছে ঢাকার আদালতে। এটির বাদী মানবাধিকারকর্মী পরিচয় দেয়া এম এ হাশেম রাজু নামে এক ব্যক্তি। চট্টগ্রামের মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার ওসি (সদ্য বদলিকৃত) আফতাব হোসেন বলেছেন, ‘একই ব্যক্তির একই ঘটনায় একসঙ্গে দুই জায়গায় মামলা চলে না। চট্টগ্রামের মামলায় আমরা তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছি। মামলায় উল্লেখিত ঘটনাবলীর কোনো সত্যতা মেলেনি।’

তারেক রহমানের সমাবেশে ২ লাখ লোকের সমাগমের আশা
প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ
আমরা নিরাপত্তা সংকটে আছি : নুরুল হক নুর

একই ঘটনায় দুই জায়গায় দুটি মামলা কেন? অপরিচিত ব্যক্তি কেন গেলেন এমদাদের ঘটনা নিয়ে মামলা করতে? এসব প্রশ্নের সোজা জবাব সোজাভাবে কেউ দিতে পারেননি; না এমদাদ, না ওই রাজু। তবে, পতাকানিউজের অনুসন্ধানে জানা গেছে অনেক অজানা তথ্য। দানা বেঁধেছে অনেক প্যাঁচের রহস্য।

কী সেই রহস্য? প্রিয় পাঠক, চলুন, পতাকানুসন্ধানের সাথে।

.

আহমেদ সারজিল

সন্দ্বীপ উপজেলার কাচিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাহসী মুখ হিসেবে পরিচিত। গুরুতর আহত জুলাইযোদ্ধা হিসেবে সরকারিভাবে প্রকাশিত তালিকায় তার নাম রয়েছে ২০২ নম্বরে। ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার আলিমের ছাত্র এমদাদ। জুলাই আন্দোলনের উত্তপ্ত সময়ে ঢাকার রাজু ভাস্কর্য, আজিমপুর, বায়তুল মোকাররমসহ বিভিন্ন স্থানে মিছিলে অংশ নিয়ে পুলিশের নজরে আসেন তিনি। আন্দোলনের দিনগুলোতে ছাত্র-জনতার ওপর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে একাই তর্কে জড়ান তিনি। প্রতিরোধ গড়েন বিভিন্ন স্থানে। এসবের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে তিনি গোয়েন্দা নজরদারির আওতায় চলে আসেন। ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত রাজু ভাস্কর্য, ভিসি চত্বর, আজিমপুর, বায়তুল মোকাররম উত্তর গেট ও বকশীবাজার মোড়ে ধারাবাহিকভাবে আন্দোলনে অংশ নিয়ে কয়েক দফায় আহত হন তিনি। এরপর নজরদারি এড়িয়ে ২৮ জুলাই ঢাকা থেকে চট্টগ্রামে যান।

এমদাদের হয়ে ঢাকায় মামলা

চলতি বছরের ২০ মার্চ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালতে মামলা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। তিনি বলেছেন, এমদাদের পরামর্শে তিনি এই মামলা করেন। এই ব্যক্তির দায়ের করা সেই মামলায় আসামি সংখ্যা ২০১। আসামীদের মধ্যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিসহ আওয়ামী লীগসম্পৃক্ত ব্যবসায়ীও আছে।

Chief Advisor and Imdad
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেন সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ

মামলার এজহারের অংশবিশেষ এখানে হুবহু তবে সংক্ষেপ করে তুলে ধরা হলো : ‘বিগত ০৪/০৮/২০২৪ খ্রি, সকাল ১১:০০ ঘটিকায় স্বৈরাচারী হাসিনার বিদায়ের লক্ষ্যে সর্বাত্মক অসহযোগ আন্দোলন, একদফা বাস্তবায়নের দাবীতে অত্র মামলার বাদীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার হইতে …. পরীবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর সামনের মোড়ে এসে পৌঁছালে … ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ ফ্যাসিস্ট হাসিনার সহযোগী পুলিশ সহকারে ভিকটিম ও তাহার সঙ্গীসাথীদের অবরোধ করে। আসামীরা বাদী এবং ভিকটিমসহ অন্যান্য ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে, আহত করে, হাতবোমা, পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ও নিক্ষেপ করে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ছররা গুলিতে অত্র মামলার ২নং সাক্ষী এবং ভিকটিম-এর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। তাহার ডান চোখের ভেতরে পেলেট গান তথা ছররা গুলি ঢুকে পড়ে। ভিকটিম আহত চোখ নিয়ে রাস্তায় লুটিয়ে পড়িলে অজ্ঞাতনামা ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ সদস্যরা ভিকটিমকে বেদম পিটুনি দিতে থাকে।’

… মামলার বাদী আহত ভিকটিমকে উদ্ধার করে দ্রুত গোপনে বিভিন্ন হাসপাতালের সাথে যোগাযোগ করিলে তাহার ভর্তি নিতে অপারগতা প্রকাশ করে। বিধায় ভিকটিম চিকিৎসাবঞ্চিত হয়ে ডান চোখের দৃষ্টিশক্তি হারান। অবস্থার আরো অবনতি ঘটলে বাদীর সহযোগিতায় ভিকটিম গোপনে চট্টগ্রাম চলে যান। …..।’

মামলার এজাহারগুলো এরকম কাটখোট্টা ভাষায় লেখা হয় বলে প্রিয় পাঠক, পরের অংশ হুবহু না দিয়ে সারকথা তুলে ধরলাম : চট্টগ্রামে গিয়ে ভিকটিম এমদাদ শেখ হাসিনার পতনের দিনই অর্থাৎ ৫ আগস্ট তারিখেই চমেক হাসপাতালে ভর্তি হন। ১১ আগস্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে ২২ তারিখ পর্যন্ত ভর্তি থেকে পরে সিএমএইচে চিকিৎসা নেন। 

ঢাকার এই মামলার বিষয়ে জিজ্ঞেস করা হলে পতাকানিউজের কাছে বিস্ময় প্রকাশ করে এমদাদ বলেন, ‘আমি তো সেদিন চট্টগ্রামে গুলিবিদ্ধ হই। ঢাকায় ছিলামই না। অথচ আমার পক্ষ হয়ে মামলা করেছে এমন একজন, যাকে আমি তখন চিনতামই না। ওইদিন যে আমি ঢাকায় ছিলাম না, তার সমস্ত তথ্যপ্রমাণ সংরক্ষিত আছে। তাহলে রাজু কীভাবে আমাকে শাহবাগ থেকে উদ্ধার করলেন?’

যে সময় ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে, তখন আমি চট্টগ্রামে হাসপাতালের পথে ছিলাম। এক চোখে রক্ত, শরীর ভেঙে পড়ছে; ঢাকার শাহবাগে গুলিবিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না।

সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ

এমদাদের মোবাইল ফোনের সেলুলার লোকেশনসহ (সিডিআর) বিভিন্ন প্রমাণপত্র ঘেঁটেও দেখা যায়, ৪ আগস্ট ও ৫ আগস্ট তিনি চট্টগ্রামের খুলশী, নাসিরাবাদ ও পাঁচলাইশ এলাকায় অবস্থান করছিলেন। ফলে তার ঢাকায় উপস্থিতি একেবারেই ভিত্তিহীন।

এমদাদ বলেন, ‘যে সময় ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে, তখন আমি চট্টগ্রামে হাসপাতালের পথে ছিলাম। এক চোখে রক্ত, শরীর ভেঙে পড়ছে; ঢাকার শাহবাগে গুলিবিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না।’

Imdad And Others
জুলাই আন্দোলনের নেতাদের সঙ্গে সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ

পতাকানিউজকে এমদাদ বলেন, চলতি বছর ফেব্রুয়ারির শেষদিকে এম এ হাশেম রাজু তার সাথে যোগাযোগ করেন। নিজেকে মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে চিকিৎসা সহায়তা ও বিদেশে নেয়ার আশ্বাস দেন। এমদাদ অভিযোগ করে বলেন, ‘সরকারি পর্যায়ে ব্যবহারের কথা বলে রাজু আমার কাছ থেকে বেশ কিছু সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পরে নিজেই বাদী সেজে ঢাকার আদালতে মামলা করেন বলে তার ধারণা।’ এমদাদ আরও অভিযোগ করেন, রাজু তার উন্নত চিকিৎসা বা সরকারি সুযোগ-সুবিধার কোনো ব্যবস্থাই করেননি।

আমি চিকিৎসা দেয়ার অথরিটি নই। এটা এমদাদের বক্তব্য

এম এ হাশেম রাজু

এমদাদের অভিযোগ তুলে ধরে বক্তব্য জানতে চাইলে এম এ হাশেম রাজু পতাকানিউজকে বলেন, ‘আমি চিকিৎসা দেয়ার অথরিটি নই। এটা এমদাদের বক্তব্য।’ এমদাদ এবার অভিযোগ করেন, ‘ঢাকায় করা মামলা সম্পূর্ণ মিথ্যা। রাজু আমার নাম ভাঙিয়ে মামলাবাণিজ্যে জড়িত।’

জবাবে রাজু বলেন, ‘আমি মামলাবাণিজ্য করিনি। ছয় মাস ধরে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছি।’ রাজু উল্টো প্রশ্ন তোলেন, ‘এই সময়ের মধ্যে এমদাদ কেন আমাকে জানায়নি -আন্দোলনের সময় তিনি ৪ আগস্ট চট্টগ্রামে ছিলেন?’

এ বিষয়ে এমদাদ বলেন, ‘রাজু ভাই আমার চোখ হারানোর পর আসেন। এক পরিচিত ভাইয়ের মাধ্যমে তার সাথে প্রথম আলাপ হয় গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজারে গুলজার মোড়ের একটি হোটেলে। তিনি তখন বলেন, সরকারের কাছ থেকে চিকিৎসা সহায়তা ও ক্ষতিপূরণ এনে দেবেন। বললেন, কিছু কাগজে সই দিতে হবে। তখন তো ভাবিইনি, এই সাদা স্ট্যাম্পে সই দিয়ে কী বিপদ ডেকে আনছি।’ তিনি বলেন, ‘হঠাৎ জানতে পারি, রাজু আমার নাম ব্যবহার করে ঢাকায় মামলা করেছেন। তখন ভীষণ ভয় পাই। কারণ আমার বক্তব্যকে বিকৃত করে কিছু হলে আমি আইনি জটিলতায় পড়বো।’

সাদা কাগজ ও স্ট্যাম্পে সই নেয়ার বিষয়ে প্রশ্ন করলে পতাকানিউজকে রাজু কোনো উত্তর দেননি। মামলাবাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে রাজু বলেন, ‘মামলাবাণিজ্য করলে তো আসামিদের কারও কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে নাম বাদ দেয়ার কথা। কিন্তু এখানে কাউকে বাদ দেয়া হয়নি। আমাকে প্রতারক বানিয়ে আমার পরিবার থেকে দূরে সরানো হয়েছে।’ 

এই মামলার বিষয়ে রাজুর আইনজীবী এ বি এম জুবায়েরের কাছে জানতে চাইলে তিনি প্রথমে পরিচয় জানতে চান। পরিচয় দেয়ার পর তিনি এজলাসে আছেন, শুনানি চলছে- বলে ফোন কেটে দেন। পরে বারবার কল করা হলেও তিনি আর ফোন ধরেননি। 

চট্টগ্রামে এমদাদের নিজের মামলা

আওয়ামী লীগ সরকার পতনের পর ১০ মাসের মাথায় গত ১৭ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীসহ ১৬৭ জনের নাম উল্লেখ করে চট্টগ্রামের খুলশী থানায় সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ নিজে বাদি হয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের মধ্যে চট্টগ্রামের শিল্পপতি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকেও আসামি করা হয়। চট্টগ্রাম আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীরাসহ বেশ কিছু ধনাঢ্য ব্যবসায়ীর নামও রয়েছে মামলায়। এজাহারে বর্ণনা করা হয়, সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় থাকলেও ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত এমদাদ চট্টগ্রামে ছিলেন।

Imdad
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ এবং সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ

এই মামলার এজাহারে যা উল্লেখ করা হয়েছে, তার কিছু অংশ হুবহু তবে সংক্ষেপে (ভুলভালসহ) এরকম- ‘০৪/০৮/২০২৪ তারিখ … ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জমায়েত হই। … সকাল ১১.০০টার দিকে হঠাৎ ১-১৭ নং আসামীগণের নির্দেশে, ১৮-৮৮ নং আসামীগণসহ আরো অজ্ঞাতনামা আসামীদের সরাসরি সশস্ত্র অংশগ্রহণে এবং ৮৯-১৬৭ নং আসামীগণের দেয়া অর্থ, পরামর্শ, উষ্কানির সাহস ও সহযোগীতায় সশস্ত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ছাত্র-জনতার উপর মুহুর্মুহু গুলি করতে করতে শান্তিপূর্ণ সমাবেশকে মৃত্যুর জনপদে পরিণত করে। … আমিসহ বহু লোক গুলিবিদ্ধ, কোপ-জখম হলেও মেডিক্যাল কলেজ ও বড় বড় হাসপাতালগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা পাহারা দেয়ায় সেখানে না গিয়ে আন্দোলনে অংশগ্রহণকারী ডাক্তার, নার্স ও ইর্টানি ডাক্তারদের কাছ থেকে নিরাপদ স্থানে চিকিৎসা গ্রহণ করি।

… আন্দোলনের এ চরম অবস্থায় তা দমাতে ব্যর্থ ফ্যাসিস্ট সরকার নিজেদের গদি বাঁচাতে সেদিন সন্ধ্যা থেকে কারফিউ ঘোষণা করলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ০৫/০৮/২০২৪ তারিখ স্বৈরাচারী সরকারের দেয়া কারফিউ ভঙ্গের জন্য বুকে এবং পায়ে ব্যথা নিয়ে আমি চট্টগ্রামের বাদুরতলা থেকে মিছিল শুরু করি। প্রথমে একটি রিকসা করে ঐ মিছিল বহদ্দারহাট, মুরাদপুর, ২নং গেইট, জিইসি মোড় হয়ে দুপুর ২.০০ ঘটিকায় খুলশী থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন রাস্তার পশ্চিমে-উত্তরে পৌঁছলে একদল মারমুখী সশস্ত্র ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ ক্যাডারেরা হত্যা করার উদ্দেশ্যে … আমাকে লক্ষ্য করে গুলি করলে ছররা গুলি আমার মাথায়, পায়ে মুখে ও চোখে লেগে আমি সেখানেই রাস্তায় বেহুশ হয়ে পড়ে যাই। রাতে হুশ ফেরার পর আমি জানতে পারি যে আমি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন, স্বৈরাচারের পতন হয়েছে। তখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আত্মীয়-স্বজন ও পরিবার পরিজন এসে আমাকে চট্টগ্রামের শেভরন আই হসপিটালে নিয়ে ডান চোখের অপারেশন করালেও সেই চোখের দৃষ্টিশক্তি ফেরানো যায়নি।’

ওয়াসা মোড়ে পতাকানুসন্ধান

এমদাদের মামলার এজাহারে বর্ণিত ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে পুলিশের গুলিবর্ষণের ঘটনাটি অনুসন্ধান করে দেখা গেছে, ওইদিনও চট্টগ্রামে কারফিউর কোনো প্রভাব ছিল না। তবে সেদিন ১ দফার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কর্মসূচি ছিল ঢাকায়। অথচ মামলায় চট্টগ্রাম নগরীতে সহিংস বিক্ষোভ ও পুলিশের গুলিবর্ষণের বর্ণনা উল্লেখ রয়েছে।

চট্টগ্রামের ওয়াসা মোড়ে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওইদিন সকালে কিছুটা উত্তেজনার কারণে তারা দোকান বন্ধ রাখলেও পরে পরিস্থিতি স্বাভাবিক দেখে খুলে দেন। নগরীর সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ, মানুষের চলাচল ছিল প্রায় স্বাভাবিক। ব্যবসায়ীরা নিশ্চিত করে বলেছেন, ওয়াসা মোড়ে সেদিন কোনো ধরনের মিছিল হয়নি, কোনো গোলাগুলির ঘটনাও ঘটেনি।

তবে ওইদিন শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর নগরীর বিভিন্ন স্থানে ছোট-বড় কয়েকটি আনন্দমিছিল বের হয়। বিকেল ৩টার পরের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে আসে, যা ধারণ করা হয়েছিল দামপারা পুলিশ লাইনের সামনের ফ্লাইওভারের ওপর থেকে। ভিডিওটিতে দেখা যায়, সিএমপি কার্যালয়ের সামনে একটি দল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু উত্তেজিত জনতা পুলিশের অনুরোধ আমলে না নিয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সিএমপি কমিশনার কার্যালয়ের বাইরের জানালার কাচ ভাঙচুর করে। এরপর তারা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড, পরে টিয়ারগ্যাস ছোড়ে। এ ঘটনার সময়ই পুলিশের ছররা গুলি চালানোর কথা বলা হয়। তবে প্রশ্ন ওঠে, মামলায় উল্লেখিত সময় ও স্থানে যেখানে কোনো সংঘর্ষ বা গুলিবর্ষণের ঘটনা ঘটেনি, সেখানে এমদাদ কীভাবে গুলিবিদ্ধ হলেন?

M A Hashem Raju And Police
বিএনপি নেতা এম এ হাশেম রাজু

ওদিকে আবার, ঢাকার মামলায় এম এ হাশেম রাজু দাবি করেন, তিনি এমদাদকে গুলিবিদ্ধ অবস্থায় শাহবাগ থেকে উদ্ধার করেছেন। তাহলে দুই ভিন্ন স্থানে একই সময়ে একই ব্যক্তির আহত হওয়ার ঘটনা কীভাবে ঘটে?

এ বিষয়ে এমদাদকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার স্থান, সময় ও প্রত্যক্ষদর্শী সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য এই প্রতিবেদককে দিতে পারেননি। তবে তিনি দাবি করেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া বেশ কিছু প্রত্যক্ষদর্শী আছেন। এ প্রতিবেদক তাদের নাম-পরিচয়-ফোন নম্বর জানতে চাইলে এমদাদ তা-ও দিতে পারেননি। এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যান তিনি। অন্য এক প্রশ্নের জবাবে এমদাদ স্বীকার করেন, তিনি বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সের সামনে উপস্থিত ছিলেন। সেখানে তিনি হামলা ঠেকানোর চেষ্টাও করেছিলেন। বেলা ২ টায় ওয়াসা মোড়ে আহত হলে বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে হামলা ঠেকালেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে এমদাদ নিশ্চুপ থাকেন।

তদন্তে এমদাদ নাকচ, পুলিশবাদী মামলায় গরমিল

তদন্তে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ দেখতে পায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টার দিকে এমদাদের অবস্থান ছিল পাঁচলাইশ ও কোতোয়ালি থানা এলাকায়। তখন শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার আনন্দ মিছিল চলছিল। কিন্তু ওয়াসা মোড়ে পুলিশের গুলিবর্ষণের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, এমদাদ চিকিৎসা নিয়েছেন সত্য। তবে তার আঘাতের প্রকৃত কারণ এবং মামলায় বর্ণিত ঘটনাস্থলে তা সংঘটিত হওয়ার যথার্থতা কোনোভাবেই প্রতিষ্ঠিত হয়নি। 

পুলিশের তদন্ত প্রতিবেদনে যা উল্লেখ করা হয়, তার অংশবিশেষ হুবহু তবে সংক্ষেপে (ভুলভালসহ) এরকম : ‘মামলার এজাহারে বাদী (ভিকটিম) এর বর্ণনা মতে মামলার ঘটনার তারিখ ও সময় গত ০৫/০৮/২০২৪ খ্রিঃ সময় দুপুর ০২:০০ ঘটিকায় … খুলশী থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন রাস্তার-পশ্চিম-উত্তরে …  আসামীদের ছোররা গুলির আঘাতে ডান চোখে গুলি বিদ্ধ হওয়ার কথা উল্লেখ থাকলেও তথ্য প্রযুক্তির সহায়তায় বাদীর মোবাইল নং এর অবস্থান নির্ণয় করে দেখা যায় যে, বাদীর অবস্থান মামলার ঘটনার তারিখ ও সময়ে মামলার ঘটনাস্থলে ছিল না। ঠিক ঐ সময়ে বাদী (ভিকটিম) এর অবস্থান ছিল পাঁচলাইশ থানা এলাকার ৩৭০ এফ, আলামিন রোডে, এবং বাদীর মোবাইল নং এর অবস্থান হতে দেখা যায়, বাদীর অবস্থান- Anisa Bhaban, Md. Mohsin, 109/A, Chandanpura East Goli, P.O Chalkbazar. Kotowali. Chittagong, 031-624443| … প্রতক্ষ্যদর্শী সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য প্রমাণে প্রকাশ পায় যে, মামলার ঘটনাস্থলে গত ০৫/০৮/২০২৪ খ্রিঃ দুপুর ০২:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত কোন ঘটনা ঘটে নাই। কোন ধরনের গুলাগুলির ঘটনাও ঘটে নাই।’

অথচ ৫ আগস্ট সিএমপিতে হামলার ঘটনায় পুলিশ পরিদর্শক (সঃ) সরদার মিজানুর রহমান বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর যে মামলা করেন, সেখানে বলা হয়েছে, ওইদিন বেলা সাড়ে ৩টার পর থেকে ওইসব এলাকায় ব্যাপক সংঘাত হয়েছে। পুলিশবাদী সেই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে : ‘গত ০৫/০৮/২০২৪ খ্রি. চলমান দেশব্যাপী আন্দোলনে আইনশৃঙ্খলার চরম অবনতি ও উদ্ভূত পরিস্থিতিতে আনুমানিক ১৫.৩০ ঘটিকার পর হতে বিপুল সংখ্যক দুর্বৃত্ত সিএমপি’র আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ দলসহ সিএমপি’র বিভিন্ন থানা/ফাঁড়ি/তদন্ত কেন্দ্র/পুলিশ বক্স/পুলিশ লাইন্স ও বিভিন্ন কেপিআই গার্ডে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরই ধারাবাহিকতায় অন্যান্য আক্রান্ত ইউনিটের মতো ১৫.৩০ ঘটিকার পর হতে ১০,০০০/১৫,০০০ দুর্বৃত্ত দামপাড়া পুলিশ লাইন্সের ১ নং, ২ নং, ৩ নং গেইটের সামনে অবস্থান করে। একপর্যায়ে দামপাড়া পুলিশ লাইন্সের ২ নং গেইট ভাঙ্গিয়া আগ্নেয়াস্ত্র দিয়া গুলি ছুড়ে, হাতে রড ও লাঠিসোটা নিয়ে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে।’

এরপর এজাহারে আন্দোলনকারীদের পুলিশ লাইনে হামলা ও প্রতিহতের লক্ষ্যে পুলিশের বাধ্য হয়ে বিভিন্ন প্রকারের গুলিবর্ষণের বর্ণনা দেয়া হয়, যার সূত্রপাত হয় বেলা সাড়ে ৩টার পর থেকে, একথা পুলিশের মামলাতেই বলা হয়েছে।

M A Hashem Raju
বিএনপি নেতা এম এ হাশেম রাজু

রাজুকে এমদাদের লিগ্যাল নোটিশ

প্রতারণার অভিযোগ এনে সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ গত ২৮ জুন এম এ হাশেম রাজুকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। সেখানে রাজু বাদি হয়ে এমদাদের পক্ষে ঢাকায় যে মামলা করেছেন, সেটি প্রত্যাহার করার এবং তার স্বাক্ষরিত সাদা কাগজপত্র ফেরত দেয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু এ পর্যন্ত রাজুর পক্ষ থেকে কোনো জবাব পাননি বলে পতাকানিউজকে জানান এমদাদ।

এ বিষয়ে জবাব জানতে পতাকা নিউজের পক্ষ থেকে রাজুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি। তবে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে দেখা যায়, রাজু মামলা করার বিষয়টি স্বীকার করেছেন। যদিও তিনি দাবি করেন, এমদাদের পরামর্শ নিয়েই মামলাটি করেছিলেন তিনি। এমদাদ জানান, তিনি রাজুর বিরুদ্ধে প্রতারণার মামলার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ অবস্থা

গুরুতর আহত জুলাইযোদ্ধা সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ শেষমেশ স্ব-প্রণোদিত হয়ে ঢাকার আদালতে এম এ হাশেম রাজুর দায়ের করা মামলাটি খারিজের আবেদন করেন। চলতি মাসের ১১ তারিখে ঢাকা মহানগর আদালতে শুনানি হয়। পতাকানিউজকে এমদাদ বলেন, সেদিন আদালতের বিচারক কেন মামলাটি বাতিল করতে চান- জিজ্ঞেস করেন। উত্তরে এমদাদ বলেন, ‘এই মামলার সাথে আমার কোনো সম্পর্ক নেই।’ এরপর তিনি আবার ১৮ তারিখের শুনানিতে গিয়ে দেখেন, বাদী রাজুও উপস্থিত। আদালত বাদীকে ভুক্তভোগীর সাথে সম্পর্ক কী তা জিজ্ঞেস করলে বাদী উত্তরে বলেন, তারা দুইজন সহযোদ্ধা। এমদাদ আদালতকে জানান, তিনি সেদিন চট্টগ্রামে ছিলেন।

এরপর আদালত আবারো তদন্ত করে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট তারিখে ভিকটিম এমদাদের প্রকৃত অবস্থান নির্ণয়ের দায়িত্বভার শাহবাগ থানাকে দেন।

পতাকানিউজ/টিআর

বিষয় :চট্টগ্রামবিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Hotash MF আশাবাদী, তবুও হতাশ মির্জা ফখরুল
পরের লেখা BGB BSF 1 বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ২৫-২৮ আগস্ট, ঢাকায়
Ad imageAd image
আরও পড়ুন
ফরিদপুর

রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত, ভোটাররাও প্রস্তুত : তথ্য উপদেষ্টা

Jela Karagar Bogura

বগুড়ায় পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৭৮ কারাবন্দি

ব্রাহ্মণবাড়িয়া

কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

রাঙামাটি

রাঙামাটি আসনে প্রতীক পেলেন ৭ প্রার্থী

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

সর্বশেষ
মঞ্জুরুলের রিট সরাসরি খারিজ, সুবিধাজনক অবস্থানে হাসনাত আবদুল্লাহ

মঞ্জুরুলের রিট সরাসরি খারিজ, সুবিধাজনক অবস্থানে হাসনাত আবদুল্লাহ

ছাত্র ও জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

রাষ্ট্রদ্রোহ মামলা : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৯ ফেব্রুয়ারি

কত বাড়ছে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

কত বাড়ছে সরকারি চাকরি কর্মজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

ডিএসই ও সিএসই

ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

postal balot

প্রবাসীদের পোস্টাল ভোট শুরু আজ—ডাকযোগে পাঠাতে হবে যেদিন

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?