পতাকা নিউজ
রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা

চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা

হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: একজন ফার্মাসিস্টই যেখানে একমাত্র অবলম্বন
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

একজন ফার্মাসিস্টই যেখানে একমাত্র অবলম্বন

পতাকা সারথি
মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
singair health centre

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাসেবা কার্যত ভেঙে পড়েছে। নিয়ম অনুযায়ী এখানে অন্তত চারজন জনবল থাকার কথা থাকলেও বাস্তবে দায়িত্বে আছেন কেবল একজন ফার্মাসিস্ট—তাও আবার দুর্ঘটনায় আংশিক পঙ্গু হয়ে পড়া অবস্থায়। ফলে প্রতিদিনের স্বাস্থ্যসেবা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জনগণের আস্থা হারাচ্ছে সরকারি স্বাস্থ্যব্যবস্থা।

চিকিৎসক ও পর্যাপ্ত জনবল না থাকায় সাধারণ জ্বর-সর্দি থেকে শুরু করে ডায়রিয়া, ডায়াবেটিস কিংবা উচ্চরক্তচাপের রোগীরাও ঝুঁকিতে পড়ছেন। জরুরি সেবা না থাকায় অনেক রোগীকে উপজেলা বা জেলা সদরে ছুটতে হচ্ছে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি জীবনঝুঁকিও বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একটি ইউনিয়ন পর্যায়ের উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক, একজন মেডিকেল সহকারী (এসএসএমও), একজন ফার্মাসিস্ট এবং একজন অফিস সহায়ক থাকার কথা। কিন্তু বায়রা উপস্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসক দীর্ঘদিন ধরে অন্যত্র প্রেষণে আছেন। মেডিকেল সহকারী ও পিয়ন দু’জনই প্রায় দুই বছর আগে অবসরে গেছেন, তাদের স্থানে এখনও কোনো নিয়োগ হয়নি।

এ অবস্থায় ফার্মাসিস্ট কমল চন্দ্র সরকারই একমাত্র অবলম্বন। অথচ কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি নিজেই আংশিক পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরও সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কোনোভাবে কেন্দ্রটি চালিয়ে যাচ্ছেন।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
শাহজালালে এবার ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে হাজার ছুঁইছুঁই

তিনি বলেন, ‘আমি একা তিন-চার জনের কাজ করার চেষ্টা করছি। কিন্তু এটা তো সম্ভব না। মানুষের কষ্ট বুঝি বলে যতটুকু পারি করছি, নইলে এই হাসপাতাল বন্ধ হয়ে যেত। প্রতিদিন নানা সমস্যা নিয়ে মানুষ ভিড় জমায় এই হাসপাতালে। কিন্তু চিকিৎসক না থাকায় অনেক সময় তাদের ফিরিয়ে দেয়া ছাড়া উপায় থাকে না।’

বায়রা গ্রামের গৃহবধূ রুবিনা আক্তার বলেন, ‘বাচ্চার জ্বর হলে এখানে আসি। ওষুধ পাওয়া যায়, কিন্তু ডাক্তার নেই। একটু গুরুতর অসুখ হলে আমাদের সিংগাইর বা মানিকগঞ্জে যেতে হয়। ভাড়া, সময় সব মিলিয়ে বড় কষ্ট।’

স্থানীয় কৃষক মতিয়ার রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত বড় ইউনিয়নে ডাক্তার নাই, সেবিকা নাই, শুধু একজন ফার্মাসিস্ট আছেন। দুর্ঘটনায় পঙ্গু হয়ে তিনি কাজ করছেন এটা তো সরকারের লজ্জার ব্যাপার।’

সদ্য মা হওয়া নারী হাসিনা খাতুন বললেন, ‘ডেলিভারির সময় হাসপাতালে কাউকে পাইনি। পরে আত্মীয়স্বজন নিয়ে সিংগাইরে নিয়ে যেতে হয়েছে। সময়মতো না নিলে বড় বিপদ হতো।’

মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয়কারী নজরুল ইসলাম বলেন, ‘বায়রা উপস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান অবস্থা যেন দেশের গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার এক প্রতিচ্ছবি। যেখানে কাঠামো আছে, ভবন আছে, কিন্তু নেই কর্মী। একজন আহত ফার্মাসিস্টের একক প্রচেষ্টায় চলছে পুরো হাসপাতাল এ দৃশ্য হয়তো প্রমাণ করে দেয়, সরকারি ব্যবস্থার উদাসীনতা কতটা গভীর।’

বাংলাদেশ হেলথ ওয়াচ মানিকগঞ্জের সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘সরকার গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপস্বাস্থ্য কেন্দ্র করেছে। কিন্তু জনবল না থাকলে এটা কেবল ভবন হয়ে দাঁড়িয়ে থাকে। জনগণের কাছে এর কোনো মূল্য থাকে না।’

এ বিষয়ে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা খান বলেন, ‘বায়রা উপস্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকটের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুতই নিয়োগ দেয়া হবে।’

পতাকানিউজ/জেডএইচসি/এসজিএন

বিষয় :মানিকগঞ্জ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Daksu ডাকসু নির্বাচন: তিন স্তরের নিরাপত্তা, থাকবে সেনাবাহিনীও
পরের লেখা Satkania Theif ভিক্ষুকের বেশে চুরিই তার পেশা
Ad imageAd image
আরও পড়ুন
Feni Arrest 6

স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণচেষ্টা : গ্রেপ্তার ৬

BD PM

বিদ্যুৎ-গ্যাস সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

Rangamati Bridge

রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে সুখবর

Anowara Puja Committee

এমপির সঙ্গে আনোয়ারা পূজা পরিষদের নবগঠিত কমিটির সাক্ষাৎ

Mousumi Hijra

চট্টগ্রামে হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ মিলল নিজ ঘরে

সর্বশেষ
Dr. Shafiqur Rahman

প্রস্তুত থাকুন, ডাক এলে আবার বের হতে হবে : ডা. শফিকুর

Chiness Thiapee

চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

Visa USA

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

rain in Dhaka

দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ

Rajshahi Bus

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?