দেশের বাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪২৯ টাকা।
বুধবার, ১১ মার্চ বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
এর আগে মঙ্গলবার, ১০ মার্চ ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে ফের দাম বাড়ানো হলো।
বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ২১ হাজার ২৬৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও বেড়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৭০৬ টাকায় বিক্রি হবে, যা আগের দিন ছিলো ছয় হাজার ৫৩১ টাকা। এর মানে একদিনের ব্যবধানে দাম বাড়লো ১৭৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ছয় হাজার ৪১৫, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৪৮২ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে চার হাজার ৮২ টাকায়।
পতাকানিউজ/আরবি

