দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে সরকার। গতকাল বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাঁকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
এতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হয়ে থাকে, তাহলে তিনি নতুন কর্মস্থলের সঠিক নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী এই বদলিপ্রক্রিয়া জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
বদলিকৃত ইউএনওদের তালিকা দেখুন এখানে
পতাকানিউজ/এনটি

