মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন।
আজ, শুক্রবার বেলা ১২টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় মন্ত্রিপরিষদের সব সদস্য, দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্থায়ী কন্ট্রোলরুমও তৈরি করা হয়েছে।
ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
পতাকানিউজ/আরবি

