স্বৈরাচার সরকারের পতন ঘটানো এক দফা আন্দোলনের প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ ঐতিহাসিক ৩ আগস্ট। এক বছর আগে, ঠিক ৩৬৫ দিন আগে, এই শহীদ মিনার প্রাঙ্গণে এবং দেশের নানা প্রান্তে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়েছিল। এখান থেকেই উচ্চারিত হয়েছিল সেই ঐতিহাসিক এক দফা দাবি।’
তিনি আরও বলেন, ‘এক দফা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। এর কোনো একক ঘোষকও নেই। এক দফার একমাত্র মালিক এবং ঘোষক এই দেশের জনগণ।’
পতাকানিউজ/এনটি

