সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় এক মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার, ১৭ ডিসেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে হাজিরা হন হিরো আলম। এদিন হিরো আলমের স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। তবে আদালত স্থায়ী জামিন না দিয়ে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওইদিন প্রতিবেদন দাখিলের আদেশও দিয়েছেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা।
এর আগে গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি করেন রিয়া মনি। হিরো আলমের পাশাপাশি তার ‘সহযোগী’ আহসান হাবিব সেলিমকে মামলায় আসামি করা হয়। তারা দুজনই জামিনে ছিলেন। কিন্তু আদালতে হাজিরা না দেয়ায় ‘জামিনের শর্ত ভঙ্গের কারণে’ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর হাতিরঝিলের উলন এলাকায় তার অফিস থেকে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।
পতাকানিউজ

