সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার, ২ মে দলের যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশের পর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। আজ ছিল বাছাইয়ের দিন।
পতাকানিউজ/আরবি

