মীর আরশাদুল হক এনসিপি থেকে পদত্যাগ করে তারেক রহমানের সমর্থনে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সকল পদ ও দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করার পাশাপাশি চট্টগ্রাম-১৬ সংসদীয় আসন থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
স্ট্যাটাসে মীর আরশাদুল হক লিখেছেন, তিনি এনসিপিতে যোগ দেওয়ার পর ১০ মাসের অভিজ্ঞতায় দেখেছেন দলটি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অস্থিরতা সৃষ্টি ও ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরির প্রবণতা লক্ষ্য করে তিনি মনে করেন, দেশের জন্য সবচেয়ে কার্যকর নেতৃত্ব দিতে পারেন তারেক রহমান।
তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের বিকল্প নেই। তার ভিশন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। তরুণদের আহ্বান, পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের স্বার্থে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশনে সমর্থন জানাতে হবে।
মীর আরশাদুল হক জানিয়েছে, এনসিপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক শেষ হলেও ব্যক্তিগত সম্পর্ক ও শুভকামনা থাকবে।
পতাকানিউজ/এআই

