তাসনিম জারার পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন।
রবিবার, ২৮ ডিসেম্বর বেলা ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তাজনূভা জাবীন এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঢাকা-১৭ আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি।
এর আগে শনিবার, ২৭ ডিসেম্বর রাতে এনসিপি থেকে পদত্যাগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
তারও আগে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক।
পতাকানিউজ/আরবি

