পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: এবার নিজেকে ‘চট্টগ্রামের গার্ডিয়ান’ দাবি শাহজাহান চৌধুরীর
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

এবার নিজেকে ‘চট্টগ্রামের গার্ডিয়ান’ দাবি শাহজাহান চৌধুরীর

পতাকা সারথি
বুধবার ২৬ নভেম্বর ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Jamyata

একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে রাজনীতিতে ‘সমালোচিত’ চরিত্র হিসেবে পরিচিতি লাভ করছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার কথা বলার পর এবার ভাইরাল হলো তার আরেকটি বক্তব্য, যেখানে তিনি নিজেকে চট্টগ্রামের গার্ডিয়ান বলে ঘোষণা দিয়েছেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি দাবি করেন ড. মুহাম্মদ ইউনূস নাকি তাকে ‘এক বছর কাজ করার জন্য চট্টগ্রামের অভিভাবক’ হিসেবে ঘোষণা করেছেন।

তিনি এমন বক্তব্য দেন গত ১৫ নভেম্বর সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে। ৩ মিনিট ১৬ সেকেন্ডের বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘আজকে পুরো চট্টগ্রামে এক বছর ধরে কাজ করার জন্য ড. ইউনূস ঘোষণা করেছেন, শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগাং।’

তিনি আরও দাবি করেন, রাজনীতিতে তিনি কোনো ‘ধান্দাবাজি’ করেননি এবং চট্টগ্রামকে ‘সেকেন্ড সিঙ্গাপুর’ বানানোর স্বপ্ন নিয়ে কাজ করছেন। একই সঙ্গে সাতকানিয়া–লোহাগাড়ার উন্নয়ন না হওয়ায় আক্ষেপও প্রকাশ করেন।

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের
চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

৩ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওর বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি ২ বারের এমপি, ৪ বার পার্লামেন্ট নির্বাচন করেছি। ৪২ বছর সাতকানিয়া, লোহাগাড়ার জনসাধারণকে বুকে নিয়ে আমি বারবার আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে সম্মানিত করেছেন। ১৯৯১-তে এমপি বানিয়েছেন, ২০০১ সালে নির্বাচিত করেছেন। আজকে বাংলার সাতকানিয়া-লোহাগাড়া নয়, পুরো চট্টগ্রামে এক বছর ধরে কাজ করার জন্য ড. ইউনূস ঘোষণা করেছেন, শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগাং। চট্টগ্রামের অভিভাবক হচ্ছেন শাহজাহান চৌধুরী।’

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি এমপিগিরি রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি। তাই আজকে আপনাদের দুয়ারে এসেছি। আগামী নির্বাচনে আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন শুধুমাত্র কাঞ্চনা নয়, সাতকানিয়া-লোহাগাড়া নয়, চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী হিসেবে সেকেন্ড সিঙ্গাপুর করার স্বপ্ন নিয়ে আজকে চট্টগ্রামে রাজনীতি করছি। তাই আমার কাছে কোনো জামায়াতে ইসলামী নয়, কোনো রাজনীতি নয়, জাতি, ধর্ম-বর্ণ নয়, আমি মানুষকে ভালোবাসি। মানুষের মুক্তির জন্য কাজ করেছি। ৫৪ বছর ধরে রাজনীতি করে ৪২ বছর সাতকানিয়া লোহাগাড়ার নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন মানুষের খেদমত করেছি। আজকে সাতকানিয়া লোহাগাড়ার কী অবস্থা। রাস্তা নেই, ঘাট নেই, ব্রিজ নেই, কালভার্ট নেই।’

নিজেকে চট্টগ্রামের অভিভাবক ঘোষণার বিষয়ে জানতে চাইলে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন পরিষ্কার ভাষায় বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’

বরং তিনি জানান, জিইসি কনভেনশন হলে শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য ঘিরে দলের পক্ষ থেকে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

শাহজাহান চৌধুরীর দাবিকে আরও স্পষ্টভাবে বাতিল করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। তিনি বলেন, ‘তাকে এ ধরনের কোনো দায়িত্ব দেয়া হয়নি। এমন কিছু হলে অফিস আদেশের মাধ্যমে জানানো হতো। মৌখিকভাবেও আমরা কোনো নির্দেশনা পাইনি।’

এর আগে ২২ নভেম্বর জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী আরেকটি উত্তপ্ত মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রশাসনে যারা আছে, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।’

এই বক্তব্য নিয়েই দলের ভেতরে সমালোচনা শুরু হয় এবং পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

পতাকানিউজ/আরএস/কেএস

বিষয় :জামায়াত ইসলামীসাতকানিয়া
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা কড়াইল বস্তিতে ট্র্যাজেডির মাঝে হাই-টেক পার্ক নির্মাণের প্রস্তাব, সরকারের না
পরের লেখা চট্টগ্রাম চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Ad imageAd image
আরও পড়ুন
Bogura HSC

পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

সর্বশেষ
Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?