বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি ধারণের চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে।
সোমবার, ২৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে ওই তরুণী মামলা করেন। মামলায় অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত। ২৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই এসআই নুরুজ্জামান। ওই দিন আদালত মাইনুল আহসান নোবেলসহ ৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এর আগে গেল বছরের ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন ইডেন কলেজের এক ছাত্রী। ওই দিন ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ১৯ জুন কারাগারে বসে মামলার বাদীকে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেন নোবেল। এরপর জামিনে কারামুক্ত হন নোবেল।
পতাকানিউজ/আরবি

