ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৫ দশমিক ১। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১ টা ৫৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইট অনুযায়ী, ভূমিকম্পনের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।
এদিকে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্টস সিস্টেমের তথ্য বলছে, বাংলাদেশ ও ভারতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।
এর আগে বুধবার, ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
চলতি ফেব্রুয়ারি মাসে প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প, ৩ ফেব্রুয়ারি একই দিনে তিন দফা ভূকম্পন অনুভূত হয়। ওইদিন সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়। একই সময়ে মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দেশ।
পরবর্তীতে ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুইবার কম্পন অনুভূত হয়।
পতাকানিউজ/আরবি

