১১ দলীয় নির্বাচনী ঐক্যের ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে করা জরিমানার টাকা ফেরতের আদেশ দিয়েছেন এডিএম আদালত। সোমবার, ২ ফেব্রুয়ারি রাতে শুনানি শেষে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া এ আদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি মজিবুর রহমান ভূঁইয়া ডিজিটাল প্রচারণার গাড়ি উদ্বোধন করা হয়। ওই গাড়িতে ব্যানার সাঁটানোর কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।
এবি পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব সম্পাদক ফজলুল হক বলেন, ‘জরিমানার টাকা ফেরত পেতে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করা হয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুনানি করেন। শুনানি শেষে জরিমানার ১৫ হাজার টাকা ফেরত দিতে তিনি আদেশ দেন। ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগার থেকে তা প্রার্থী সংগ্রহ করতে পারবেন।’
পতাকানিউজ/এএ/এম/আরবি

