এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রাহক সম্মাননা রবিবার ব্যাংকের খুলশি শাখায় অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শাখা ব্যবস্থাপক এলেন মুৎসুদ্দির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ ফখর উদ্দীন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৪৪ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে আধুনিক ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবি ব্যাংক। তারা উন্নত গ্রাহক সেবার মাধ্যমে এই ব্যাংক যেভাবে গ্রাহকের মন জয় করেছে তা অনুকরণীয় দৃষ্টান্ত।
-বিজ্ঞপ্তি

