ভোক্তা পর্যায়ে আবারও কমেছে এলপি গ্যাসের দাম। জানা গেছে, ভোক্তা পর্যায়ে ২৯ টাকা কমেছে।
অর্থাৎ, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৭০ টাকা থেকে কমে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার, ৭ অক্টোবর দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পরে সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
পতাকানিউজ/এআই

