ভোক্তাপর্যায়ে গৃহস্থালীর রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এবার প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম দাম ১৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজিতে কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমেছে ৩৫৭ টাকা।
বৃহস্পতিবার, ২ জুলাই এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তারও আগে গত ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া গত ২ এপ্রিল, বৃহস্পতিবার ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুদফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।
এদিকে গত মার্চ মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৩৫৬ টাকা।
পতাকানিউজ/আরবি

