ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসঙ্গে অটোগ্যাসের দাম ৫৫.৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার, ২ ডিসেম্বর নতুন এ দর ঘোষণা করে কমিশন। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
নতুন দর অনুযায়ী চলতি মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৫৩ টাকা। সে হিসেবে প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা ৪১ পয়সা। এর আগে নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৫ টাকা।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা। নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা ছিল।
পতাকানিউজ/আরবি

