এশিয়ান গেমস পুরুষ হকিতে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমস হকিতে যাত্রা শুরু করল বাংলাদেশ।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় কোয়ার্টারে তিনটি, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোল হজম করে বাংলাদেশ।
প্রতিযোগিতায় চারটি স্বর্ণ জেতা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে পোস্ট আগলে রাখতে পেরেছিল বাংলাদেশ। তবে পরের কোয়ার্টারে বায়ে সং মিন ও ওহ সেওং এক মিনিটের মধ্যে গোল করে এগিয়ে নেন দলকে। এ কোয়ার্টারের শেষ দিকে লি গ্যাংসানের ফিল্ড গোল্ড ব্যবধান আরও বাড়িয়ে নেয় সবশেষ ২০০৬ সালে সেরা হওয়া দক্ষিণ কোরিয়া।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ইয়াং জিহুনের লক্ষ্যভেদে আরও কোণঠাসা হয়ে যায় ২০১৮ সালে এ ইভেন্টে ষষ্ঠ হওয়া বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারের শেষ দিকে সিম জায়েওনের ফিল্ড গোলে নিশ্চিত হয়ে যায় দক্ষিণ কোরিয়ার সহজ জয়।
পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। পুল-এ’র বাকি তিন দল ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা।
পতাকানিউজ/আরবি

