এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস ফেনী শাখায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে যৌথবাহিনী। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও আতশবাজি। বুধবার, ৪ ফেব্রুয়ারি সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত কুরিয়ার সার্ভিসের শাখা এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদে সেনাবাহিনী ও বিজিবির একটি দল এসএ পরিবহনে অভিযান চালায়। অভিযানে কুরিয়ার সার্ভিসের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আতিকুর রহমানকে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া, বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন জানান, উদ্ধারকৃত চোরাই মালামাল জব্দ করে ফেনী জায়লস্কর বিজিবি সদর দপ্তরে নেয়া হয়েছে। সেখানে মালামাল সিজার লিস্ট প্রস্তুত করা হবে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
পতাকানিউজ/এএএম/আরবি

