ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওজনে কম তেল দেয়ার অভিযোগে পেট্রলপাম্প ও এক দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরাইল উপজেলা মঙ্গলবার, ২৫ নভেম্বর বিকেলে উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, শাহবাজপুর এলাকার জিলানী ফিলিং স্টেশন ও ভাই ভাই এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, জিলানী ফিলিং স্টেশনে ৫ লিটার অকটেন, ডিজেল ও পেট্রল ইউনিটে তেল পরিমাপ করে ৬০ মি.লি. ২০ মি.লি. ও ৩০ মি.লি. তেল কম পাওয়া যায়। ভাই ভাই এন্টারপ্রাইজে ৫ লিটার তেল পরিমাপ করে ১০০ মি.লি. তেল কম পাওয়া যায়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ ধারায় জিলানী ফিলিং স্টেশনেকে এক লাখ ও ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ইউএনও মো. আবু বকর সরকার।
পতাকানিউজ/বিপিবি/এমওয়াই

