প্রয়াত হলেন সম্মুখ সারির জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

