হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার, ২২ ফেব্রুয়ারি বেলা১২টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত তুষার চৌধুরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশেরও (ডিবি) শামীম ইকবাল।
এর আগে শনিবার, ২১ ফেব্রুয়ারি বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিকে অকথ্য ভাষায় গালাগালের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হলে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে করে। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমের সাথে কথা বলেন আটক তুষার চৌধুরী। তিনি বলেন, ‘আমি গত দুমাসের মধ্যে কোনদিন ওসিকে ফোনও দিইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি, সেটাকে এডিট করে কেউ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।
পতাকানিউজ/এসসি/আরবি

