চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন তিনজন। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। টিনের চাল উড়ে গেছে।
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ভোর পাঁচটায় সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম জানা যায়নি।
আহতরা হলেন-সদর উপজেলার পাঠাপাড়া গ্রামের মিনহাজ (৫২) ও বজলুর রহমান (২০) এবং রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি নূরে আলম। তিনি বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

