ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার, ২৫ জুলাই সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল সিজেপির প্রধান দাবি।
এতে উপস্থিত ছিলেন সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং।
সংবাদ সম্মেলনে সিজেপি জানায়, সরকারের আশ্বাসের ওপর ভরসা রেখেই তারা ‘সদিচ্ছা’ থেকে আন্দোলন শেষ করছেন।
সিজেপি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পুলিশ মামলা তুলে নেয়া, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া।
৩৬ দিন ধরে চলা এ আন্দোলনের পর সরকারের তরফ থেকে দাবিগুলো মেনে নেওয়ায়, সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।
এদিকে, সরকারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের ওপর নজর রাখার কথা জানিয়েছে সিজেপি।
পতাকানিউজ/আরবি

