কক্সবাজারের কলাতলীতে এলপিজি গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। মঙ্গলবার, ৩ মার্চ ভোরে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম নামে এ দগ্ধ ব্যক্তি মারা যান।
নিহতের বড় ভাই বড় ভাই সলিম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রহিম কলাতলী এলাকার মৃত মোহাম্মদ জাকারিয়ার ছেলে। আগুনে তার শরীর ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, আরও একজনসহ আগুনে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আজ সকালে এ ঘটনায় প্রথম মারা যাওয়া আবু তাহেরের নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
রবিবার দুপুর আড়াইটায় দ্বগ্ধ আবু তাহের ৩ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারি বিভাগে চিৎসাধীন অবস্থায় মারা যান।
আবু তাহের (৪২) কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
২৫ ফেব্রুয়ারি রাতে পাম্পের ট্যাংক থেকে গ্যাস নির্গত (লিকেজ) হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িসহ নানা প্রতিষ্ঠানে। আগুনে ৩০টির মতো গাড়ি, ৪ টি বাড়িসহ নানা অবকাঠামো পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ সহ আহত হন ১৫ জন। এর মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি করা হয়।
আগুনের ঘটনায় পাম্প মালিক নুরুল আলম প্রকাশ এন আলমের বিরুদ্ধে মামলা করেছে বিস্ফোরণ অধিদপ্তর।
পতাকানিউজ/এনএ/আরবি

