কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে এক লবণচাষীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার অছিউর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, আজ সকাল থেকে কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় ধমকা হাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের বজ্রপাতের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০ টায় চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ সংলগ্ন এলাকার লবণমাঠে রমিজ উদ্দিন সহ শ্রমিকরা কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি লবণের মাঠ থেকে উঠে আসেন। একপর্যায়ে তিনি মাঝেরঘাট ব্রিজের ওপর পৌঁছালে বিকট শব্দে বজ্রপাত হয় । এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা রমিজ উদ্দিনকে মৃত দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন ছমিউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে, কক্সবাজারকে ৩ নাম্বার সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
পতাকানিউজ/এনএ/আরবি

