কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ে নিহত হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ভোর সাড়ে ৪ টায় রামু খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালংএলাকার আব্দুল করিমের কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-একই এলাকার আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) ও তার তিন বছরের কন্যা মোহছেনা বেগম।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবুল বলেন, ‘বন্য হাতির একটি দল ভোরে আব্দুল করিম কলোনীতে হানা দেয়। এসময় হাতি দলটির আক্রমনে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসি তাদের উদ্ধার করে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

