কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং ২ জন আহত হয়েছে।
৫ নভেম্বর, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হাঁসেরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান।
নিহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী। তবে এখনও হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় একটি সূত্র হতাহতরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদী হাসান জানান, সকালে চট্টগ্রামমুখী একটি মারশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ৫ জন আহত।
পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখে। নিহতের মরদেহ এখন হাসপাতালে রয়েছে। পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।
পতাকানিউজ/এনএ/কেএস

