ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর দুপুর পৌনে তিনটার দিকে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ পাঠানো হয়।
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আখাউড়া বন্দর দিয়ে প্রায় ৯০ মেট্রিক টন ইলিশ পাঠানোর পরিকল্পনা রয়েছে।
রপ্তানিকারক সূত্র জানায়, প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। প্রতিটি ইলিশের গড় ওজন প্রায় এক কেজি। প্রথম চালান রপ্তানি করেছে মাহতাব এন্টারপ্রাইজ; সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করেছে কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান।
আগামী ৫ অক্টোবরের মধ্যে আরও কয়েকটি প্রতিষ্ঠান অবশিষ্ট ইলিশ রপ্তানি করবে বলে জানানো হয়েছে।
পতাকানিউজ/এআই

