কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে, বৈদ্যুতিক খুঁটি ভেঙে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা। রবিবার, ২৬ এপ্রিল সন্ধ্যার পর শুরু হয় এ ঝড়। এসময় গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ কমলগঞ্জ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রের ১১ কেভি লাইনসহ ২২ বর্গকিলোমিটার এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অর্ধশতাধিক ঘর আংশিক ও দুটি কালভার্ট বিধ্বস্ত এবং ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা যায়, কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সিবাজার ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। আদমপুর ইউনিয়নে সবচেয়ে বেশি গাছগাছালি ভেঙে পড়েছে। এাড়া সদরসহ বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখনও বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ ওমর ফারুক বলেন, কালবৈশাখী ঝড়ে বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ জেনেছি। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চেয়ারম্যানদের মোবাইল ফোন বন্ধ থাকায় আজ দুপুর পর্যন্ত ৫৫টি বসতঘর আংশিক বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও কিছু ক্ষয়ক্ষতির তথ্য বিকেল পর্যন্ত পাওয়া যাবে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, ‘কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে শতাধিক মিটার নষ্ট হয়েছে, ১৫০টি স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘অনেক স্থানে বৈদ্যুতিক ভাঙা খুটি স্থানে নতুন খুটি স্থাপন করতে গেলে জমির মালিন সেখানে বাধা দেয়। এ নিয়ে আজ দিনব্যাপী সমস্যা সমাধানে জমির মালিকদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। ফলে কমলগঞ্জ সদরের বেশকিছু এলাকা, আলীনগর চা বাগান,কৃষ্ণুপর এলাকায় সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি।’
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ মো. আসাদুজ্জামান বলেন, ‘কালবৈশাখী ঝড়ে উপজেলার ২২ বর্গকিলোমিটারে আজ দুপুর পর্যন্ত ৫৫টি ঘর আংশিক বিধ্বস্ত, দুটি কালভার্ট ও গাছগাছালি ভেঙে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্তের তথ্য পেয়েছি। জরুরিভাবে দুযোর্গ মোকাবেলায় সভা অনুষ্ঠিত হয়েছে।’
পতাকানিউজ/এমআরআর/আরবি

