ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ‘আর মাত্র ‘কয়েক সপ্তাহের মধ্যেইওয়াশিংটন তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারবে।’
সোমবার, ৩১ মার্চ এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
রুবিও বলেন, ‘ইরানের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং প্রতিরক্ষা শিল্পে বড় ধরনের আঘাত হানা হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র এমনভাবে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করছে, যাতে ভবিষ্যতে তারা আর নতুন ক্ষেপণাস্ত্র বা ড্রোন তৈরি করতে না পারে।
রুবিও বলেন, বর্তমান ইরান তার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধিকে ‘বড় ঝুঁকি’ হিসেবে উল্লেখ করেছেনে।
তিনি বলেন, ‘যদি ভবিষ্যতে তেহরানের হাতে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র চলে আসে, তাহলে তা বিশ্ব নিরাপত্তার জন্য ভয়াবহ হতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্র এখনই কঠোর পদক্ষেপ নিচ্ছে।’
হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা দিয়ে রুবিও বলেন, ‘এ গুরুত্বপূর্ণ জলপথে ইরানের কোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল আদায়ের চেষ্টা মেনে নেবে না ট্রাম্প প্রশাসন ‘ প্রয়োজনে মার্কিন প্রতিরক্ষা বিভাগ সরাসরি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
পতাকানিউজ/আরবি

