বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞানের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানী (৩২) হত্যার অভিযোগে কারাবন্দি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসরাফি হিরো (৩৫) ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার, ৭ অক্টোবর বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মেহেদী হাসান পুলিশ রিমান্ডের আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জিয়াউর রহমান আসামীদের তিনদিনের রিমান্ড আবেদন করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ি ভান্ডারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বগুড়ার এরুলিয়া মন্ডল পাড়ার আবু বক্করের ছেলে ও কলেজছাত্র আবু রুহানীকে হত্যা করে। দীর্ঘ ১৩ বছর পর গত বছরের ১২ অক্টোবর নিহত রুহানীর বাবা আবু বক্কর বাদী হয়ে মামলা করেন।
পতাকানিউজ/পিএম/আরবি

