কাতারের সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার, ২১ জুন সকালে আল-শাহানিয়া শহরের শামাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।
তারা একটি পিকআপ ভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান।
নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে ৫ প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে ৫ প্রবাসীর মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পতাকানিউজ/আরবি

