চাকরি পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এর আগে মানবন্ধন ও অবস্থান কর্মসূচিও পালন করেন তারা।
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত ব্যাংকাররা। তারা এ সময় ব্যানার, বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে অবস্থান নেন। কর্মসূচি থেকে অবিলম্বে চাকরি ফেরত দেওয়ার দাবি জানান চাকরিচ্যুত কর্মকর্তারা।
কর্মসূচিতে অংশ নেওয়ারা জানান, কোনো নোটিশ ছাড়াই গত সপ্তাহে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এর ফলে আজ সকাল থেকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায় বলে জানান আন্দোলনকারীরা।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ছিল। মানবিক বিবেচনায় চাকরি ফেরতের দাবি চাকরিচ্যুতদের।

