হবিগঞ্জের আজমিরীগঞ্জ কালনী নদী থেকে সামিরুন আক্তার (১২) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
বুধবার, ১ এপ্রিল দুপুরে নদীতে হাত পা বাঁধা একটি বাঁশের খুঁটিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সামিরুন আক্তার একই উপজেলার পূর্ব পিটোয়ার কান্দি গ্রামের মৃত নবি মিয়ার কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সন্ধ্যা থেকে নিখোঁজ হয় সামিরুন আক্তার। নিখোঁজের পর থেকে পরিবার লোকজন খোঁজ করতে থাকেন। কিন্তু কোনো সন্ধান মিলেনি তার। আজ দুপুরে কালনী নদীতে হাত পা বাঁধা একটি বাঁশের খুঁটিতে উলঙ্গ অবস্থায় মৃতদেহ ভেসে আছে দেখতে পায় স্থানীয়রা।।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন বলেন, ‘আমি আমার টিম ঘটনা স্থলে আছি।’
পতাকানিউজ/এসসি/আরবি

