চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার, ২৫ নভেম্বর রাত সোয়া নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।
রাত ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট অগ্নিনির্বাপণ কাজ করছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
বিস্তারিত আসছে…
পতাকানিউজ/এএইচ

