গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে (৬০) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি আশরাফুল আলম আসকর শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোড এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে দুপুর আনুমানিক ৩ টার সময় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আশরাফুল আলম আসকরের বিরুদ্ধে জিএমপি গাছা থানায় এবং গাজীপুর জয়দেবপুর থানায় দুইটি পৃথক মামলা রয়েছে।
পতাকানিউজ/এআই

