হলিউডের বহুল প্রতীক্ষিত ও জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’র সিজন থ্রি তে নেটফ্লিক্স এবার বড় ধরণের চমক নিয়ে হাজির হচ্ছে। ‘মিস পেরিগ্রিনস হোম ফির পিকিউলিয়ার চিলড্রেন’ ও ‘ডার্ক শ্যাডোজ’ এর জন্য পরিচিত ফরাসি তারকা ইভা গ্রিন সিজন থ্রি তে যুক্ত হচ্ছেন ‘অ্যান্ট ওপেলিয়া’ চরিত্রে। যেখানে তিনি অ্যাডামসের বহুদিনের নিখোঁজ বোন হিসেবে অভিনয় করছেন।
টিম বার্টন পরিচালিত নতুন এই সিজনটিতে গ্রিনের যোগদান অ্যাডামস ফ্যামিলির গল্পে আরও রহস্য ও উত্তেজনার মেলবন্ধন হবে বলে ধারণা করা হচ্ছে। সিরিজের নির্মাতা আল গফ বলেন, ইভা গ্রিন পর্দায় রহস্যময় ও এলিগেন্ট আভা আনেন সবসময়, যা তাকে ‘অ্যান্ট ওপেলিয়া’ চরিত্রের যথাযথ পছন্দ করে তোলে। সিজন ২-এ ওপেলিয়ার নাম বহুবার শোনা গেলেও তাকে পুরোপুরি দেখা যায়নি। শুধু শেষ পর্বে এক মুহূর্তের জন্য পিছন দিক থেকে হালকা করে যায়। ওই সিনে মাথায় ফুলের মুকুট দেওয়া আর দেয়ালে লেখা ছিল ‘ওয়েডনেসডে মাস্ট ডাই’।
গল্প অনুসারে রেভেন ক্ষমতার নিয়ন্ত্রণ হারানোর পর থেকে ওপেলিয়া নিখোঁজ হয়ে যায়। ওয়েডনেসডের নিজস্ব সাইকিক লড়াইয়ের সাথে এই ঘটনার অনেকটা মিল খুঁজে পাওয়া যায়।
সিজন ২ এর শেষে মার্টিসিয়া ওয়েডনেসডেকে ওপেলিয়া পুরোনো ডায়েরি দিলে এক ভিশনে প্রকাশ পায় যেখানে দেখা গেছে ওপেলিয়া গ্র্যান্ডমামা হেস্টারের ম্যানশনের অন্ধকারে ঘরবন্দি। শোয়ের আরেক নির্মাতা মিলার জানান,ওপেলিয়ার হারিয়ে যাওয়া মর্টিসিয়ার জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে। তার ভাষ্যমতে, ওপেলিয়ার ফিরে আসা এ পরিবারে যেন বিস্ফোরণ ঘটাবে।
সিজন থ্রি তে আরও থাকছেন এমা মায়ার্স, হান্টার ডুহান, জয় সানডে, মুসা মোস্তফ, জর্জি ফার্মার, আইজাক অর্ডোনেজ, বিলি পাইপার, লুইস গুজম্যান, ক্যাথরিন জেটা-জোন্স।
পতাকানিউজ/কেএ

