পতাকা নিউজ
বুধবার ১১ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: কীভাবে হাওয়া হয়ে গেলো ১৮ জেলে, কেউ জানে না
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

কীভাবে হাওয়া হয়ে গেলো ১৮ জেলে, কেউ জানে না

মোবাইলের স্ক্রিনে তাকিয়ে অপেক্ষায় ১৮ পরিবার

সাখাওয়াত আলম
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
jele 2
দুই মাস ধরে নিখোঁজ স্বামী-স্বজনের খোঁজে থানায় থানায় ঘুরছেন স্বজনেরা -পতাকানিউজ

প্রতিদিন ভোরে সেলিনা আক্তার চোখ খোলেন একটা আশায়! হয়তো আজ কোনো খবর আসবে, হয়তো আজ স্বামী আলী আকবরের ফোন আসবে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সেই ফোন আর বাজেনি। নিঃশব্দ মোবাইলের স্ক্রিন এখন তার কাছে যেন সাগরের মতোই গভীর ও অনিশ্চিত।

সেদিন ছিল ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টা। চট্টগ্রাম মহানগরীর নতুন ফিশারি ঘাট থেকে কাঠের তৈরি মাছ ধরার ট্রলার ‘এফভি খাজা আজমীর’ রওনা দেয় সাগরের দিকে। ট্রলারে ছিলেন ১৮ জন মাঝিমাল্লা, তাদের মধ্যে ট্রলারের মালিক আলী আকবরও। সেদিন রাত পৌনে ১০টার দিকে শেষবারের মতো স্বামীর সঙ্গে কথা হয় সেলিনার। ‘দোয়া গইজ্জ্যো’ এটাই ছিল আলী আকবরের শেষ কথা। এরপর থেকে মোবাইল বন্ধ, ট্রলার নিখোঁজ।

আলী আকবর প্রথমবারের মত সাগরে গিয়েছে বলে জানিয়েছেন সেলিনা আক্তার। তিনি বলেন, ‘প্রতিবার ট্রলার যায় সাত-দশ দিনের জন্য। কিন্তু এবার দুই মাসেও ফেরেনি। ১৩ দিন পর আমরা থানায় ডায়েরি করি। কিন্তু কোনো খবর পাইনি।’

jele 3
সন্তানের খোঁজে, অসহায় বাবা-মা। সদরঘাট নৌ থানার সামনে।

তবে সেলিনার সন্দেহের তীর প্রতিপক্ষের দিকে। তিনি বলেন, ‘আলী আকবর একই সঙ্গে ২টি ফিশিং বোট বানিয়েছিলেন। এরমধ্যে একটি বিক্রি করে দেন। কিন্তু যাদের কাছে বিক্রি করেছিলেন তাদের বোটটি হারিয়ে যাওয়ায় তারা আকবরের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা পিবিআই তদন্ত করে রিপোর্ট দেয়ার পর কক্সবাজারের একটি আদালত আমাদের পক্ষে রায় দেন। ৯ সেপ্টেম্বর রায় ঘোষণার পর বাড়ি ফেরার পথে কলাতলী মোড়ে আমাদের ওপর হামলা চালায় মানিক ও জহির সওদাগরসহ তাদের সহযোগীরা। এ ঘটনার ৪দিন পর আমার স্বামী নিখোঁজ হয়েছে। অভিযুক্তরা মালয়েশিয়া মানুষ পাচার করে বলেও দাবি করেন সেলিনা।

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার
রোহিঙ্গা শিবিরে দিনভর ডাচেস সোফি, জানলেন নারী-শিশুদের পরিস্থিতি
ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

সোমবার, ১০ নভেম্বর দুপুরে চট্টগ্রামের সদরঘাট নৌ থানার সামনে দেখা মেলে সেলিনা আক্তারসহ নিখোঁজ অন্য জেলেদের স্বজনের। নিখোঁজের ঘটনায় ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সেলিনা। এরপর থেকে শুরু হয় নিখোঁজ ১৮ জেলে পরিবারের দৌড়ঝাঁপ। নৌপুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী কারও অফিস বাকি নেই।

নিখোঁজ ১৮ জেলের মধ্যে ৬ জন কক্সবাজার পৌরসদরের নুনিয়াছড়া এলাকার, ২ জন চট্টগ্রামের বাঁশখালীর, বাকিরা মহেশখালীর বাসিন্দা। নিখোঁজ হেলালের বাবা মো. সিদ্দিক বলেন, ‘হেলাল আমার একমাত্র উপার্জনক্ষম ছেলে। ওর দুইটা ছোট বাচ্চা আছে। মাছ ধরতে গিয়েছিল বড় ট্রলারে। কিন্তু এখন দুই মাস হয়ে গেল, কোনো খবর নাই।’

বাঁশখালী গন্ডামারা এলাকার নিখোঁজ আমির হোসেনের বাবা রিদোয়ান বলেন, ‘২ মাস ধরে পুরো পরিবার আমিরের অপেক্ষায়। কিন্তু তার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। এ বিষয়ে সরকারের সহযোগিতা চাই।’

jele 5
মোবাইল স্ক্রিনে বাবার ছবি হাতে অপেক্ষা মেয়ে

কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইয়াকুব জানান, ‘আমরাও বিভিন্নভাবে খোঁজ নিয়েছি। মায়ানমারের জেলেদের সঙ্গেও যোগযোগ করেছি। তারাও কিছু জানাতে পারেনি। যে সময় তারা সাগরে মাছ শিকারে গেছে, ওই সময় সাগর ঠান্ডা ছিল। তবে ট্রলার হারিয়ে গেলে সন্ধান পাওয়া যায়। কিন্তু এমনভাবে পুরো ক্রুসহ উধাও এটা বিরল।’

এদিকে এক নৌ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘সাগরে কোনো বোট ডুবে গেলে মানুষগুলো মারা গেলেও ভেসে থাকে। কিন্তু মাছ যদি কোনোভাবে পেটের অংশ খেয়ে ছিদ্র করে ফেলে তবে সেই বডি ডুবে যায়। এ ধরণের ঘটনা ঘটলে খুঁজে পাওয়া সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘যদি অন্য কোনো দেশের সীমান্তে প্রবেশ করে তবে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। এছাড়া  সাজা ভোগ করার পর তাদের ফিরিয়ে দেওয়া হয়। অনেক সময় নৌযান স্রোতের কবলে পড়ে অন্য দেশের সীমান্তে ঢুকে পড়ে তখন সেইসব দেশের নিরাপত্তাবাহিনীরা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। এছাড়া অন্য দেশে আটক হলে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।’

নৌ পুলিশ সদরঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ট্রলারটি সাগর থেকে নিখোঁজ হয়েছে। সাগরে আমাদের কোনো কার্যক্রম চলে না। তবে আমরা কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিজিবিকে জানিয়েছি। কেউ কোনো সন্ধান দিতে পারেনি। অনেক সময় ট্রলার সীমান্ত অতিক্রম করলে অন্য দেশে আটক হয়। সেই বিষয়ে খোঁজ নেবে বিজিবি।’

সাগরে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। কোথাও লাশ উদ্ধার হলে পরিবারের সদস্যদের সেসব জায়গায় খবর নিতে বলেছি। এর আগে সন্দ্বীপে লাশ পাওয়ার ঘটনায় নিখোঁজদের আত্মীয় স্বজনকে খোঁজ নিতে বলেছিলাম বলে জানান ওসি মিজানুর।

পতাকানিউজ/কেএস

বিষয় :চট্টগ্রামজেলেনিখোঁজ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা শেখ মুজিবের এক তর্জনি স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
পরের লেখা dsyhfgj পাকিস্তানি ওষুধে নিষেধাজ্ঞা জারি করল আফগানিস্তান
Ad imageAd image
আরও পড়ুন
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে : ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে : ভারত

অমিতাভ-সালমানসহ একাধিক তারকাকে সতর্ক করল মুম্বাই পুলিশ

অমিতাভ-সালমানসহ একাধিক তারকাকে সতর্ক করল মুম্বাই পুলিশ

‘দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না’

‘দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না’

ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ

ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

কিং কাপে পেনাল্টি মিস করলেন নেইমার

কিং কাপে পেনাল্টি মিস করলেন নেইমার

সর্বশেষ
ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে নেওয়া হলো বিকল্প পথে

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?