পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: কী ঘটেছিল লিমন-বৃষ্টির সঙ্গে? সন্দেহভাজন খুনির আচরণ বাড়াচ্ছে চাঞ্চল্য
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

কী ঘটেছিল লিমন-বৃষ্টির সঙ্গে? সন্দেহভাজন খুনির আচরণ বাড়াচ্ছে চাঞ্চল্য

আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

পতাকা সারথি
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা
নিহত লিমন ও বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি (ইউএসএফ) ক্যাম্পাস ঘিরে দুই বাংলাদেশী শিক্ষার্থী -নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই বেরিয়ে আসছে বিস্ময়কর সব তথ্য ও সন্দেহজনক গতিবিধি।

ঘটনার সূত্রপাত গত ১৬ এপ্রিল। পরদিন বিকেলে ইউএসএফ পুলিশ বিভাগের কাছে প্রথম অভিযোগ নিয়ে যান সহপাঠী ওমর হোসাইন। তিনি জানান, আগের দিন সকাল ১০টার পর থেকে তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু নাহিদা সুলতানার সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না।

ওমর প্রথমে বৃষ্টিকে ফোন করেন, কিন্তু একাধিকবার চেষ্টা করেও ফোন বন্ধ পান। পরে তিনি একই গ্রুপের আরেক বন্ধু জামিল আহমেদ লিমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। লিমনের ফোনও তখন বন্ধ ছিল।

এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে ওমর সরাসরি লিমনের বাসায় জায়গায় যান। অ্যাভালন হাইটস স্টুডেন্ট হাউজিং কমপ্লেক্সে গিয়ে তিনি দেখেন, লিমনের স্কুটারটি ঠিক আগের মতোই পার্ক করা আছে। তবে ভেতরে থাকা আরেক রুমমেট ঋষিত রাজ মাথুর জানান, তিনি লিমনকে সেদিন দেখেননি।

প্রতিবেশির বাড়ির বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৮৩

লিমনের ঘরের দরজায় বারবার টোকা দেওয়ার পরও কোনো সাড়া মেলেনি।

এদিকে আরেক বন্ধু নিশাত তাসনিম জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগের দিন ১৬ এপ্রিল তিনি বৃষ্টির সঙ্গে দুইবার কথা বলেন। তবে বিকেল পাঁচটায় দেখা করার পরিকল্পনা থাকলেও বৃষ্টি আর সেখানে উপস্থিত হননি।

ক্যাম্পাসে শেষ দেখা ও রহস্যজনক প্রস্থান

তদন্তে জানা যায়, ইউএসএফ ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ভবনে বৃষ্টির ব্যক্তিগত কিছু জিনিস পাওয়া যায় -যার মধ্যে ছিল আইপ্যাড ও টিফিন বক্স।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, দুপুরের কিছু পর বৃষ্টি ভবন থেকে বের হয়ে যান। শেষবার তাকে ক্যাম্পাসের উত্তর দিকে হাঁটতে দেখা যায়, মাথায় ছাতা নিয়ে।

এর পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

লিমনের ফোন ট্র্যাকিংয়ে গুরুত্বপূর্ণ তথ্য

তদন্তকারীরা লিমনের ফোনের সিগন্যাল বিশ্লেষণ করে দেখেন, ১৬ এপ্রিল বিকেলে তার অবস্থান ছিল ইউএসএফ ক্যাম্পাসেই। পরে সন্ধ্যার দিকে ফোনটি কোর্টনি ক্যাম্পবেল কজওয়ে এলাকায় সিগন্যাল দেয়।

এরপর আরও কয়েক দফা ট্র্যাকিংয়ে দেখা যায়, ফোনটি ক্লিয়ারওয়াটার বিচের উত্তরের স্যান্ড কি পার্ক এলাকায় সক্রিয় ছিল। এই তথ্য তদন্তের মোড় ঘুরিয়ে দেয়।

Abu
সন্দেহভাজন খুনি আবুঘরবেহর। বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাড়াচ্ছে চাঞ্চল্য।

সন্দেহের কেন্দ্রবিন্দুতে রুমমেট

পরবর্তীতে তদন্তের দায়িত্ব নেয় হিলসবরো কাউন্টি শেরিফের গোয়েন্দা দল। তারা লিমনের আরেক রুমমেট হিশাম আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তকারীরা লক্ষ্য করেন, তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ রয়েছে। তিনি দাবি করেন, রান্নার সময় পেঁয়াজ কাটতে গিয়ে কেটে গেছে। তবে এই ব্যাখ্যা তদন্তকারীদের সন্দেহ দূর করতে পারেনি।

আদালতের নথি অনুযায়ী, ১৬ এপ্রিল গভীর রাতে আবুঘরবেহর ব্যবহৃত একটি হুন্দাই জেনেসিস গাড়ি কোর্টনি ক্যাম্পবেল কজওয়ে এলাকায় লাইসেন্স প্লেট রিডারে ধরা পড়ে। একই সময় লিমনের ফোনের অবস্থানও ওই এলাকাতেই ছিল।

ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িটি ইউএসএফ এলাকা থেকে বের হয়ে কজওয়ে, ক্লিয়ারওয়াটার এবং স্যান্ড কি এলাকায় ঘুরে আবার টাম্পার দিকে ফিরে আসে।

প্রথমে আবুঘরবেহ দাবি করেন, তিনি মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিলেন। পরে আবার বলেন, লিমন ও বৃষ্টি তার গাড়িতে ছিলেন না। এরপর আবার বক্তব্য বদলে তিনি জানান, লিমন তাকে ডেকে নিয়েছিলেন এবং তিনিই তাদের নামিয়ে দিয়ে চলে আসেন।

পরিষ্কার করার চেষ্টা ও রহস্যময় ক্রয়

গাড়িটি পরীক্ষা করে তদন্তকারীরা জানান, সেটি সম্প্রতি খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে বলে মনে হয়েছে। এদিকে একই রাতে আবুঘরবেহ ও লিমনের বাসার কাছাকাছি একটি সিভিএস স্টোর থেকে পরিষ্কারক সামগ্রী কেনা হয়। রসিদে সময় ছিল রাত ১০টা ৪৭ মিনিট। এর মধ্যে ছিল লাইজল ওয়াইপস, ট্র্যাশ ব্যাগ, ফ্লোর ক্লিনারসহ একাধিক জিনিস।

হিশাম আবুঘরবেহ

প্রথমে আবুঘরবেহ এসব কেনার কথা অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ডেলিভারি ড্রাইভার এগুলো সংগ্রহ করেন। পরে ফোন রেকর্ডে ডোরড্যাশ অর্ডারের প্রমাণও পাওয়া যায়।

আবর্জনায় গুরুত্বপূর্ণ আলামত

তদন্তকারীরা ফ্ল্যাটের ট্র্যাশ কম্প্যাক্টর থেকে একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করেন। এর মধ্যে ছিল -লিমনের মানিব্যাগ ও চশমা, বৃষ্টির গোলাপি আইফোন কেস, রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম, একটি রুপালি ডাক্ট টেপ, যেখানে রক্তের দাগ পাওয়া যায়।  ফরেনসিক পরীক্ষায় ওই রক্ত মানব রক্ত বলে নিশ্চিত হওয়া যায়।

ফ্ল্যাটজুড়ে রক্তের চিহ্ন

তদন্তে আরও ভয়াবহ তথ্য সামনে আসে। রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত ছোট ছোট রক্তের দাগ পাওয়া যায়। কার্পেট, কাপড়, এমনকি দেয়ালের কিছু অংশেও রক্তের উপস্থিতি শনাক্ত করা হয়। বিছানার নিচ থেকে ট্র্যাশ ব্যাগ ও ডাক্ট টেপ উদ্ধার করা হয়।

নিখোঁজ হওয়ার পরের রাতেও চলাচল

ফোন রেকর্ড অনুযায়ী, ঘটনার পরদিন গভীর রাতে আবুঘরবেহ আবারও টাম্পা বে এলাকায় যান। তার রুট ছিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ হয়ে উত্তর সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত।

ডিজিটাল প্রমাণ ও চ্যাটজিপিটি ব্যবহার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি ইউএসএফ ক্যাম্পাস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি (ইউএসএফ) ক্যাম্পাস

আদালতের নথিতে আরও উল্লেখ আছে, ঘটনার কয়েক দিন আগে থেকেই আবুঘরবেহ অনলাইনে অস্বাভাবিক কিছু প্রশ্ন করেন। তিনি চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেন, ‘একজন মানুষকে ডাস্টবিনে ফেলা যায় কি না’ এবং ‘নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কী বোঝায়’। নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পরও তিনি আবার একই ধরনের প্রশ্ন করেন।

তদন্ত এখন কোন দিকে

তদন্তকারীরা এখনো লিমন ও বৃষ্টির অবস্থান নিশ্চিত করতে পারেননি। তবে উদ্ধার হওয়া আলামত, ফোন ট্র্যাকিং, গাড়ির গতিবিধি এবং ফরেনসিক ফলাফল মিলিয়ে পুরো ঘটনাটি একটি গুরুতর অপরাধমূলক তদন্তে পরিণত হয়েছে।

আবুঘরবেহ একাধিকবার নিজের বক্তব্য পরিবর্তন করলেও, তদন্তকারীরা বলছেন-ডিজিটাল ও ভৌত প্রমাণের সমন্বয় তার বক্তব্যকে ক্রমশ প্রশ্নবিদ্ধ করছে।

বাংলাদেশে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পড়লেও যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে ‘মৃত’ শব্দটি ব্যবহার করেনি। বরং তদন্তকারী সংস্থা দুই শিক্ষার্থীকে ‘বিপন্ন’ ক্যাটাগরিভুক্ত করেছে। যারা ১৬ এপ্রিল থেকে এখনো নিখোঁজ রয়েছেন। মূলত, দুই শিক্ষার্থীর দেহের সন্ধান না পাওয়ায় ‘বিপন্ন’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

-তথ্য সূত্র : টাম্পা বে টাইমস

-পতাকানিউজ

বিষয় :খুনযুক্তরাষ্ট্রশিক্ষার্থী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Dinesh Tribedi বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
পরের লেখা নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাহাদের বিবাহ করিয়াছে, “নিশ্চয়ই আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়”
Ad imageAd image
আরও পড়ুন
BSJMCH

শজিমেক হাসপাতালে মারামারি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

12 KG LPG

১২ কেজি এলপিজির দাম কমল

Santahar Railway

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Jarmastami Press Meet

সংখ্যালঘু আইন প্রণয়ন ও কমিশন গঠনসহ ১৫ দাবি

Bidisha Ershad

সাজাপ্রাপ্ত বিদিশার এরশাদের জামিন নামঞ্জুর

সর্বশেষ
oil

সয়াবিন তেলের দাম ফের বাড়ল

Anda Filip

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

bnp mirza abbas 1

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

President Fakrul 1

৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সফরে যাবেন রাষ্ট্রপতি

raine

দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?