এবছরের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র হিসেবে আলোচিত হচ্ছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত এবং মেগাস্টার রজনীকান্ত অভিনীত সুপার মুভি ‘কুলি’। আজ ১৪ আগস্ট চলচ্চিত্রটি থিয়েটারে অবমুক্ত হলো। আর এর পর পরই দারুণ রেসপন্স পাচ্ছে মুভিটি।
তবে, দর্শকদের মুগ্ধ করেছে ছবির ক্লাইম্যাক্সে আমির খানের ক্যামিও উপস্থিতি।
থিয়েটারের ভেতর থেকে
পর্দায় রজনীকান্তের প্রবেশের সময় ভক্তরা যেমন বাঁশি বাজাচ্ছিলেন এবং উল্লাস করছিলেন, আমির খানের ক্যামিও চরিত্রটির ক্ষেত্রেও সমান উৎসাহের সাথে তারা একই কাজ করেন।
‘দঙ্গল’ তারকা যখন ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে আসেন তখন ভক্তরা এটিকে ‘সর্বকালের সেরা এন্ট্রি’ বলে অভিহিত করেন।
রজনীকান্তের সাথে তার দৃশ্য থেকে শুরু করে সরাসরি সংলাপ পরিবেশন পর্যন্ত—আমির খান জাস্ট সবাইকে মুগ্ধ করেন।
মাত্র ১০ মিনিটের এই ক্যামিওতে আমির খান ‘দাহা’র ভূমিকায় অভিনয় করেন। এমন একজন যিনি দীর্ঘদিন ধরে রজনীকান্তের অনস্ক্রিন চরিত্রের সন্ধানে ছিলেন।
ভক্তদের প্রতিক্রিয়া
আমির খানের সীমিত পর্দা-উপস্থিতি দেখে ভক্তরা উচ্ছ্বসিত। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ভারতীয় সিনেমার ইতিহাসের সেরা মুখ। অন্য একজন বলল, সুপারব এন্ট্রি। অনেক দিন পর, আমি তাকে পর্দায় অনন্য কিছু করতে দেখলাম। আর সেই বিজিএম? ফ্ললেস সহজেই সেরা। আমার মনে হয় তার ভক্তদের তাকে ‘চোখ বন্ধ করে পিটুনি’ দেওয়া উচিত এবং লোকেশের সাথে একটি পূর্ণাঙ্গ অ্যাকশন-থ্রিলারে অভিনয় করতে টেনে আনা উচিত।
আরেকজন লিখলেন, আমির খান সেরা- এবং এটাই আমিরের সেরা। একথা বলার বা লেখার ক্ষেত্রে কোনো দ্বিধা নেই। তার স্ক্রিন উপস্থিতি যেকোনো বলিউড অভিনেতাদের মধ্যে বোল্ডেস্ট। তার দশ মিনিটের উপস্থিতিই বুঝিয়ে দেয় তাকে যদি পুরো একটি সিনেমায় ঠিকমতো উপস্থাপন করা যায় তাহলে সেটা কতটা বড় মাপের সিনেমা হতে পারে। আমিরের এমন ‘বিস্ট মুড’ ‘আনলক’ করার জন্য লোকেশের প্রতি ‘হ্যাটস অফ’।
কুলি প্রসঙ্গ
‘কুলি’ মেগাস্টার রজনীকান্তের ১৭১তম চলচ্চিত্র। এই ছবির মাধ্যমে নিজের ফিল্মি ক্যারিয়ারের ৫০ বছর স্পর্শ করলেন রজনী। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, উপেন্দ্র, সউবিন সাহিন এবং সত্যরাজের মতো অনেক তারকা-মহাতারকারা।
‘কুলি’র সঙ্গে বিরোধ বাধতে পারে আজই মুক্তি পাওয়া আরেক সুপার মুভি ইয়াশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের ২০১৯ সালের ‘ওয়ার’ চলচ্চিত্রের সিক্যুয়াল ‘ওয়ার-২’-এর সাথে। ওই মুভিটিতে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার হুত্বিক রোশন ও আরেক দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। এই চলচ্চিত্রটিকে ভাবা হচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মুভি। প্রায় ৪০০ কোটি রুপি খরচ করে তৈরি করা হয়েছে চলচ্চিত্রটি। ছবিটিতে আরো অভিনয় করেছেন কিয়ারা আদভানি, আশুতোষ রানা এবং অনিল কাপুর। ক্যামিওতে আছেন ববি দেওল ও টাইগার শ্রফ।
এনডিটিভি-
পতাকানিউজ/আইবিএম

