ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে রাজধানীতে আগত গোপালগঞ্জের কোটালীপাড়ার ছাত্রলীগের ৭ নেতাসহ মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংগঠিত হয়ে রাজধানীতে নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।
পতাকানিউজ/এআই

