এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, কোন ধর্ম অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, চাঁদাবাজী, টেন্ডারবাজী সমর্থন করে না। আমরা চাই সকল ধর্ম বর্নের মানুষ একসাথে মিলেমিশে এ দেশে বসবাস করবো।
আজ ৭ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে সম্প্রীতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতির জায়গায় আমরা পরিবর্তন চাই। আমরা তো অতীতের চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুমবাজি চাই না। এই কথাগুলো আমরা যেখানেই বলছি সেখানেই জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। সুযোগ পেলেই আমরা পরিবর্তনের জন্য ও জনগণের জন্য কাজ করবো।
‘পরিবর্তনের পথে সাম্প্রদায়িক সম্প্রীতির ও নতুন বাংলাদেশ বির্নিমান’ এ স্লোগানকে ধারন করে এসময় বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস প্রেসিডেন্ট গোলাম ফারুক, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জয় কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দাস, ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি শাহ মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা হিন্দু শাখার সাধারণ সম্পাদক বিকাশ সরকার, ফেনী বেফটিস্ট চাচের সাধারণ সম্পাদক মিল্টন বেপারী, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি (জিএস) সাইদ বিন হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের নেতা যতন মজুমদার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মো. মাসুদুল কবির।
সভায় বক্তারা বলেন, আমরা সকলে পরিবর্তন চাই। তবে নিয়মের পরিবর্তন, শৃঙ্খলার পরিবর্তন, উন্নয়নের পরিবর্তন চাই, সাম্প্রদায়িক পরিবর্তন চাই, ইসলাম একটি শান্তির ধর্ম, এ ধর্মের মাধ্যমে কোন হত্যা জুলুম, নির্যাতন সমর্থন করে না। সংখ্যালঘুসহ সকল ধর্মের বর্ণের মানুষদের সাথে নিয়ে মিলে মিশে সুন্দর একটি পরিবর্তনের বাংলাদেশ গড়ার অঙ্গিকারকে সামনে নিয়ে কাজ করতে চাই। এজন্য সকল ধর্মের লোকদের সহযোগিতা কামনা করি।
-পতাকানিউজ/এএএম

