চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন অনুমোদিত কারাতে সংগঠন কোয়ালিটি কারাতে ক্লাবের কৃতী ছাত্র-ছাত্রীদের বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার, ১৭ সেপ্টেম্বর পুরাতন চান্দগাঁও থানা পাঠানিয়া গোদা চিটাগং কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন কোয়ালিটি কারাতে ক্লাবে এ আয়োজন করা হয়।
সানোয়ার গ্রুপ অব কোম্পানিজের এইচ আর ম্যানেজার ও কোয়ালিটি কারাতে ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সভাপতি এস এম আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক মোছা. লতা পারভীন।
অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের বেল্ট পরিয়ে দেন কোয়ালিটি কারাতে ক্লাবের চীফ কোচ শিহান কাউসার আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বেল্টপ্রাপ্তরা হলো :
ইন্টার ইয়োলো বেল্ট : ইমতিহা তাহমীম তোহা, মোছাম্মৎ তাহরিমা তাসভী, আসমা বেগম ও মোহাম্মদ তাসীন।
ইয়োলো বেল্ট : মোহাম্মদ ইয়াসির, স্নেহা মজুমদার, রুমিহা গুলজার রাহা ও তাহিয়াতুল হোসাইন তাহিয়া।
অরেঞ্জ বেল্ট : রায়হান হায়দার জয়, দিপাঞ্জলী দেওয়ানজী, তুর্ণা বড়ুয়া অনন্যা ও রুফিয়াত ইসলাম।
ইন্টার গ্রীণ বেল্ট : আব্দুল্লাহ আল আইহাম, জেইনা মুনতাহা সোহা, রাকিন তাজওয়ার ও তাহসিন হায়দার আনাস।
গ্রীণ বেল্ট : মো. জাবের হোসাইন, শারাফুল ওয়াসি, আহনাফ আবচার, তাবসীর বিন তাওফিক, আব্দুল্লাহ আল হাসান আবীর ও সামারা খন্দকার।
ইন্টার ব্লু বেল্ট : মো. জায়েদ হাসান , তাসনীম হায়দার আনাম ও নওশিন হায়দার দোলা।
ইন্টার পারপল বেল্ট : নাজনীন হায়দার নীলা, তাহজীব বিন তাওফিক ও শাহরিয়ার তামীম শাহিল।
পতাকানিউজ

